১৫ ঘণ্টা পর ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল শুরু

ভোলা প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২১, ২১:২৯আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ২১:২৯

শনিবার (১৭ এপ্রিল) হঠাৎ কাল বৈশাখী ঝড়ের কারণে ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা ফেরিঘাটের একটি লো-ওয়াটার ও একটি হাই-ওয়াটার ঘাট ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় দীর্ঘ ১৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। পরে রাত সাড়ে ৮ টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে। ফেরি চলাচল শুরুর পর কৃষাণী নামের ফেরিটি লক্ষ্মীপুরের মজু চৌধুরী ঘাটের উদ্দেশ্যে রওনা হয়।

বিআইডব্লিউটিসির ভোলা ইলিশা ফেরিঘাটের ইনচার্জ পারভেজ খান এসব তথ্য জানান। তিনি বলেন, সকালে ঝড়ের কারণে ইলিশা ঘাটের একটি লো-ওয়াটার ও একটি হাই-ওয়াটার ঘাট ক্ষতিগ্রস্ত হয়। এতে সকাল ৬ টা থেকে প্রায় ১৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। পরে বিআইডব্লিউটিএ দিনব্যাপী ঘাট মেরামত করে।

তিনি আরও জানান, সন্ধ্যায় সাড়ে ৭ টার দিকে কৃষাণী নামের ফেরিটি যানবাহন লোড নেয় এবং রাত সাড়ে ৮ টার দিকে ইলিশা ফেরিঘাট থেকে মজুচৌধুরী ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে ফেরিটি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী