মাইক্রোবাসে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের স্টিকার লাগিয়ে যাত্রী পরিবহন!

বরিশাল প্রতিনিধি
২২ এপ্রিল ২০২১, ১৯:৩১আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১৯:৩১

লকডাউনের মধ্যে মাইক্রোবাসের সামনে-পেছনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ডাক বিভাগের স্টিকার লাগিয়ে যাত্রী পরিবহনের দায়ে চালককে ১০ হাজার টাকা জরিমানা ও লিখিত মুচলেকা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার হাইওয়ে থানার সামনে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম জানান, সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন করতে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী হাইওয়ে থানার সামনে মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। দুপুরে চেকপোস্টে কর্মরত সার্জন মাহাবুবুল ইসলাম বরিশাল থেকে ঢাকাগামী মাইক্রোবাসকে থামানোর সংকেত দেন। মাইক্রোবাসটি থামানোর পর গাড়ির সামনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও পেছনে ডাক বিভাগের সাইনবোর্ড লাগানো এবং গাড়ির ভেতরে অনেক যাত্রী দেখতে পান।

এসময় চালক তাজুল আহম্মেদকে জিজ্ঞাসা করলে তিনি অসংলগ্ন কথা বলেন। পরবর্তীতে গাড়িটি ও চালক তাজুল আহম্মেদকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারকে ইউএনও) খবর দেওয়া হয়। ইউএনও এনে ভ্রাম্যমাণ আদালত বসান। এই আদালতের কাছে লিখিতভাবে প্রতারণার দায় স্বীকার করায় তাজুলকে ১০ হাজার টাকা জরিমানা এবং পরবর্তীতে এ ধরনের কোনও কর্মকাণ্ড করবে না এমন মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি