ছেলের সঙ্গে মোটরসাইকেলে চেপেই বাড়ি ফিরলেন মা

বরিশাল প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২১, ১৫:৩৭আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১৫:৩৭

ছেলে নিজ পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে আর মোটরসাইকেলের পেছনে মাকে বসিয়ে নিয়ে এসেছিলেন শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই মা এখন সুস্থ হয়ে ছেলের মোটরবাইকে চেপেই ফিরেছেন বাড়ি। শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরের দিকে মেডিক্যালের ছাড়পত্র নিয়ে  তিনিছেলের সঙ্গে বাড়ি ফিরেছেন হাসি মুখে।

ওই রোগী ঝালকাঠির নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিনা পারভিন। আর মোটরসাইকেলচালক তার ছেলে কৃষি ব্যাংকের ঝালকাঠী শাখার কর্মকর্তা জিয়াউল হাসান।

কেমন আছেন সেই মা

জিয়াউল হাসান বলেন, মায়ের অক্সিজেন লেভেল নেমে গেলে, ১৭ এপ্রিল বিকালে অক্সিজেন সিলিন্ডার পিঠে বেঁধে মাকে বাইকের পেছনে বসিয়ে হাসপাতালে নিয়ে আসি। এরআগে, পরীক্ষায় মায়ের করোনা শনাক্ত হয়। তবে পাঁচ দিনের চিকিৎসায় মা এখন সম্পূর্ণ সুস্থ। পূর্বে যেখানে অক্সিজেন লেভেল ছিল ৭০। বর্তমানে তা রয়েছে ৯৬-তে। এছাড়া করোনাও নেগেটিভ এসেছে। এ কারণে মেডিক্যাল কর্তৃপক্ষ শুক্রবার ব্যবস্থাপত্র দিয়ে ছাড়পত্র দেওয়ার পর মাকে মোটরসাইকেলযোগে বাড়িতে নিয়ে আসি।

মায়ের চিকিৎসার বিষয়ে গণমাধ্যমকর্মী থেকে শুরু করে পুলিশ সদস্য ও হাসপাতালের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জিয়াউল।

প্রসঙ্গত, করোনায় আক্রান্ত শ্বাসকষ্টে থাকা মাকে অক্সিজেন সিলিন্ডারসহ কোমড়ে বেধে মোটরসাইকেলে করে হাসপাতালে নিয়ে আসার সময় এক পুলিশ কর্মকর্তা সেই ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। ছবিটি ফেইসবুকে পোস্ট করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জেন্ট তৌহিদ মোর্শেদ টুটুল। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ছবিটি তোলেন।

/টিটি/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি