ভারতের প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় যুবক গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২১, ২১:৪১আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ২১:৪১

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটূক্তি, সরকার ঘোষিত লকডাউন নিয়ে অশ্লীল কথাবার্তা ও বিভ্রান্তিমূলক তথ্য ফেসবুকে প্রচার করার অভিযোগে পটুয়াখালীর মির্জাগঞ্জে এক যুবক গ্রেফতার হয়েছে। তার নাম সাইফুল ইসলাম সজীব (৩২)।

রবিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার খান টেলিকম থেকে সজীবকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার যুবক মির্জাগঞ্জ ইউনিয়নের কপালভেরা গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গ্রেফতার সাইফুল ইসলাম সজীব দীর্ঘদিন ধরে সরকার ঘোষিত লকডাউন, ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অশালীন কথাবার্তা, বিদেশে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট ও দেশে অশান্তি সৃষ্টির লক্ষে ফেসবুকে অপপ্রচার চালিয়ে আসছিল।

এ ঘটনায় মির্জাগঞ্জ থানায় এসআই আমিনুর রহমান বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ্ বলেন, সাইফুলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের