বরগুনায় করোনায় তরুণীসহ দুজনের মৃত্যু

বরগুনা প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২১, ১৯:২৩আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ১৯:২৩

বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। তাদের নাম নুপুর (২৫) ও আবদুল সোবাহান (৭০)। সোমবার গভীর রাত ও মঙ্গলবার সকালে হাসপাতালে তাদের মৃত্যু হয়।
নুপুরের বাড়ি বরগুনা সদর উপজেলার নলী গ্রামে এবং সোবাহান পাশের জেলা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া গ্রামের বাসিন্দা।

বরগুনা জেনারেল হাসপাতালের করোনা কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, ২১ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে আব্দুস সোবহান বরগুনা জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি হন। ছয় দিন ধরে ওই হাসপাতালে তার চিকিৎসা চলছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আবদুস সোবহান মারা যান। নুপুর (২৫) সোমবার রাত ১০ দিকে বরগুনা জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় তার মৃত্যু হয়।

এ নিয়ে বরগুনা জেনারেল হাসপাতালে করোনা রোগীর ১৩ জন মৃত্যু হলো। হাসপাতালটিতে বর্তমানে ২৩ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৮ জন করোনায় আক্রান্ত। অন্য ১৫ জনের করোনা উপসর্গ রয়েছে তবে এখনও রিপোর্ট আসেনি।

বরগুনা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ যাবত বরগুনা জেলায় করোনায় আক্রান্ত হয়েছে এক হাজার ২শ’ ১০ জন। যার মধ্যে পুরুষ ৮শ’ ৮৮জন এবং মহিলা ৩শ’ ২২জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৯৫জন। মারা গেছেন ২৮জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৮৭জন।

বরগুনা জেনারেল হাসপাতালে ৫০ শয্যা করোনা ইউনিটের চিকিৎসক কামরুল আজাদ বলেন, মারা যাওয়া দুই রোগীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। আমরা তাদের সুস্থ করতে আপ্রাণ চেষ্টা করছি। কিন্তু, আমার তাদের বাঁচাতে পারিনি। বর্তমান সময়ে করোনার যে ধরন দেখা যাচ্ছে তাতে রোগীকে আক্রান্ত করার দ্রুততম সময়ের মধ্যে দুর্বল করে ফেলছে। বর্তমান সময় তরুণরা বেশি আক্রান্ত হচ্ছে। তাই সকলকে সতর্ক থাকতে হবে।

/টিএন/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের