পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

পটুয়াখালী প্রতিনিধি
০১ মে ২০২১, ২২:৪৯আপডেট : ০১ মে ২০২১, ২২:৪৯

পটুয়াখালীতে পিকআপ ও মোটারসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয়ন্ত চন্দ্র (২২) ও অপূর্ব ভূইয়া (২৩) নামের দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (১ মে) সন্ধ্যায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত জয়ন্ত গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের আটখালী এলাকার ছোটচত্রা গ্রামের বঙ্কিক চন্দ্রের ছেলে ও অপূর্ব একই এলাকার নেপাল ভূইয়ার ছেলে।

জয়ন্ত একজন পেশাদার মোটরসাইকেল চালক ও অপূর্ব পটুয়াখালী পলিটেকনিক্যাল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র।

এ ঘটনায় পিকআপটিকে (ঢাকা মেট্রো ন ১৯-০০৬৭) জব্দ করেছে পুলিশ। তবে চালক পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়ন্ত ও অপূর্ব মোটরসাইকেলযোগে গলাচিপা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দেন। ফতুল্লা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পটুয়াখালী সদর থানার ওসি আখতার মোর্শেদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পিকআপটিকে জব্দ করা হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চালক পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা অব্যাহত আছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস