সড়ক দুর্ঘটনায় নারী পুলিশ কর্মকর্তা নিহত

ভোলা প্রতিনিধি
০২ মে ২০২১, ২০:০৬আপডেট : ০২ মে ২০২১, ২০:১৭

সড়ক দুর্ঘটনায় ভোলা জেলার বোরহানউদ্দিন থানার এএসআই আকলিমা বেগম নিহত হয়েছেন। রবিবার (২মে) দুপুরে ভোলা-চরফ্যাশন সড়কের কুঞ্জেরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বোরহানউদ্দিন থানার ওসি মাজহারুল আমিন জানান, মামলার তদন্ত কাজ শেষে এক পুলিশ কনস্টেবল এর সঙ্গে মোটরসাইকেলে চড়ে থানায় ফিরছিলেন এএসআই আকলিমা। কুঞ্জেরহাট বাজারে আসার পর এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল হঠাৎ ব্রেক করলে পেছনে বসা এএসআই আকলিমা সড়কের ওপর পড়ে যান। ওই সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আকলিমা মারা যান।

ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।

ওসি জানান, নিহতের স্বামী জসিম খানও পুলিশের এসআই পদে কর্মরত।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী