স্বাস্থ্যবিধি উপেক্ষা করে থানার মধ্যে ওসির ঈদ আনন্দ ভোজন

ভোলা প্রতিনিধি
১৫ মে ২০২১, ১৬:৪১আপডেট : ১৫ মে ২০২১, ১৬:৪২

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আতঙ্কিত জনসাধারণ। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মানলে প্রায়ই গুনতে হচ্ছে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা। স্বাস্থ্যবিধি বাস্তবায়নে ঈদুল ফিতরের নামাজ আদায়েও ছিলো সরকারি নির্দেশনা। এদিকে সরকারি নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপর ন্যস্ত সেখানে ভোলার চরফ্যাশনের শশিভূষণ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঈদের দিন (১৪ মে) থানার মধ্যে তার নিজ কক্ষে ঈদ আনন্দ ভোজের আয়োজন করেন।

জানা যায়, শশিভূষণের রাজনৈতিক নেতা পণ্ডিত পরিবারের সদস্যদের নিয়ে এ আয়োজন করা হয়। দুপুরের খাবারের শেষে ফটো সেশন-এ মেতে উঠেন তারা। সেখানেও ছিলো না স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের বালাই। ওসির এমন কর্মকাণ্ডে জনমনে প্রশ্ন উঠেছে। সচেতন মহল বলছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ওসির এমন কাজ আইনশৃঙ্খলা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে।

এদিকে শশিভূষণ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিবছরই এমন আয়োজন করা হয়। তবে স্বাস্থ্যবিধি উপেক্ষিত কেন এমন প্রশ্নে কোনও সদুত্তর দিতে পারেনি তিনি।

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান