যাত্রীবাহী লঞ্চ চালুর খবরে আনন্দের জোয়ার

বরিশাল প্রতিনিধি
২৩ মে ২০২১, ১৮:১১আপডেট : ২৩ মে ২০২১, ১৮:১১

দীর্ঘ ৪৬ দিন পর আগামীকাল সোমবার (২৪ মে) থেকে আবারও চালু হচ্ছে বরিশাল-ঢাকা নৌ-রুটসহ সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল। রবিবার (২৩ মে) সরকারি ঘোষণার পরপরই বরিশাল নদী বন্দরে নোঙর করে রাখা যাত্রীবাহী লঞ্চগুলো ধোয়া-মোছা শুরু হয়। ছুটিতে থাকা কর্মচারীদের দ্রুত কর্মস্থলে ফিরতে বলা হয়। লঞ্চ চালুর খবরে আনন্দের বন্যা বইছে নৌযান শ্রমিকদের মধ্যে। তবে করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচলে প্রতিজ্ঞাবদ্ধ বরিশাল নদী বন্দর কর্তৃপক্ষ।

করোনা সংক্রমণ রোধে ৬ এপ্রিল থেকে সারাদেশে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ করে সরকার। লঞ্চ বন্ধ থাকায় মালিকরা বেশিরভাগ কর্মচারীদের বাড়ি পাঠিয়ে দেন কোনও বেতন-ভাতা ছাড়াই। দু-একজন কর্মচারীকে লঞ্চ পাহারা দেওয়ার জন্য রাখলেও তাদের বেতন-ভাতা দিতো না মালিকরা। এতে নৌযান শ্রমিকরা পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করে আসছিল। লঞ্চ চালুর দাবিতে তারা বরিশাল এবং চাঁদপুর নদী বন্দরে বিক্ষোভ করে। লঞ্চ মালিকরাও শনিবার ঢাকায় সংবাদ সম্মেলন করে লঞ্চ চালুর দাবি জানান।

রবিবার সরকার সারাদেশে যাত্রীবাহী নৌযান শুরুর ঘোষণা দেয়। ঘোষণার পরপরই শ্রমিকদের দ্রুত সময়ের মধ্যে কাজে যোগ দিতে বলা হয়। লঞ্চ চালু হলে শ্রমিকরা কোনওমতে খেয়ে পড়ে বাঁচতে পারবে বলে জানান নৌযান শ্রমিক ফেডারেশনের নেতারা। নৌযান শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক সভাপতি আবুল হাশেম  লঞ্চ চলাচল শুরু করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি শাহ সাজেদা বলেন, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। এ ব্যাপারে সরকারের কঠোর তদারকি জরুরি।

বিআইডব্লিউটিএ’র বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, লঞ্চ চলাচলের অনুমতি ঢাকা থেকে মুঠোফোনে জানিয়েছে কেন্দ্রীয় কার্যালয়। আগামীকাল থেকে লঞ্চ চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুসারে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বরিশাল-ঢাকা রুটসহ সারা দেশে যাত্রীবাহী ৭শ’ নৌযান রয়েছে। এতে কাজ করছে অন্তত ২০ হাজার নৌযান শ্রমিক।

 

/এমআর/
সম্পর্কিত
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
নৌপথে স্বস্তির ফিরতি যাত্রা, সদরঘাটে নেই ভিড়
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম