‘ইয়াস’-এর প্রভাবে পটুয়াখালীর ১৯ গ্রাম প্লাবিত

পটুয়াখালী প্রতিনিধি
২৫ মে ২০২১, ১৫:৩৫আপডেট : ২৫ মে ২০২১, ১৫:৩৫

ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর প্রভাবে পটুয়াখালীর নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় ৫ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এতে সকাল থেকে শুরু হওয়া জোয়ারে বেড়িবাঁধ ভেঙে ও ভাঙা বেড়িবাঁধ বাদ দিয়ে পানি প্রবেশ করে পটুয়াখালীর অনেক এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

বিচ্ছিন্ন দ্বীপ রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের চরকাসেম এলাকা , চরমোন্তাজ ইউনিয়নের মিটার বাজার এলাকা, ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালি এলাকা, বড়বাইসদিয়া ইউনিয়নের হালিম চার এলাকা, চালিতাবুনিয়া ইউনিয়নের বিবিরহাওলা, গরুভাঙ্গা, মরাজাঙ্গি, গোলবুনিয়া, চিনাবুনিয়া ও চারলতা এলাকা পানিতে পুরাপুরি প্লাবিত হয়েছে।

কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে নয়টি গ্রাম পুরোপুরি প্লাবিত হয়েছে। এতে দুই উপজেলায় প্রায় ১২ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। এছাড়া দশমিনা, মির্জাগঞ্জ ও বাউফল উপজেলার বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

‘ইয়াস’-এর প্রভাবে পটুয়াখালীর ১৯ গ্রাম প্লাবিত

এদিকে পটুয়াখালী পৌর শহরের বেশ কিছু এলাকায় পানি প্রবেশ করে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে।

চালিতাবুনিয়া ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান বলেন, আমার ইউনিয়নে অনেক জায়গা প্লাবিত হয়েছে। জোয়ারের পানি এতটা বৃদ্ধি পেয়েছে যে মানুষের ঘরবাড়িসহ সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে। এরকম পানি বৃদ্ধি পাবে আমরা বুঝতে পারিনি। আমরা প্রস্তুত ছিলাম না। তাছাড়া আবহাওয়া অফিস থেকে এরকম কোনও সংকেত পাইনি আমরা । বিগত বন্যাগুলোর সময়ও এত পানি হয়নি। আমার ইউনিয়নের পূর্ব পাশে বা আগুনমুখা নদীর প্রান্তে বেড়িবাঁধ নেই। আমরা সংকেত পেলেই মালামাল নিয়ে সাইক্লোন সেন্টারে চলে যাই। খবরের মাধ্যমে জানতে পারছি ‘ইয়াস’ পটুয়াখালীর দিকে আসবে না। আর এলেও মঙ্গলবার বিকালে উপকূলে আঘাত হানতে পারে এমন তথ্যের ওপর ভিত্তি করে আমরা প্রস্তুত ছিলাম না, তাই আমাদের অনেক বড় ক্ষতি হয়েছে।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমান বলেন, আমরা ঝুঁকিপূর্ণ এলাকা থেকে শতভাগ মানুষকে আশ্রয়কেন্দ্রগুলোতে নিরাপদে আনবার চেষ্টা অব্যাহত রেখেছি।

‘ইয়াস’-এর প্রভাবে পটুয়াখালীর ১৯ গ্রাম প্লাবিত

পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হালিম সাহেলী বলেন, সকাল সাড়ে ১১ টায় স্বাভাবিক জোয়ারের চেয়ে ( বিপদসীমার) ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্লাবিত হয়েছে। কলাপাড়ার বালিয়াতলি ও পায়রা বন্দর এলাকা ও রাঙ্গাবালীর বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। আমরা খোঁজখবর রাখছি। কিছু জায়গায় আমাদের লোক পাঠানো হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের