কনে সাজাতে দেরি, দু'পক্ষের সংঘর্ষে আহত ১২

পটুয়াখালী প্রতিনিধি
০৫ জুন ২০২১, ০৯:৪৯আপডেট : ০৫ জুন ২০২১, ১০:০৯

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মধুখালী গ্রামে বিয়ে বাড়িতে তুলকালাম কাণ্ড ঘটেছে। কনে সাজাতে দেরি হওয়ায় লাঠিসোটা নিয়ে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ জুন) বিকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুই সপ্তাহ আগে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মধুখালী গ্রামের আব্দুর রহমান ফকিরের ছেলে সাহেবের সঙ্গে পাশের মডুবী ইউনিয়নের মাঝের দেওর গ্রামের মোরশেদ হাওলাদারের মেয়ের বিয়ে হয়। গত বুধবার বর পক্ষ এসে কনেকে শ্বশুর বাড়িতে নিয়ে যায়। দুই দিন পর শুক্রবার কনে পক্ষের লোকজন বরের বাড়িতে কনেকে আনতে যায়। বিকালে খাবার শেষে কনেকে সাজাতে দেরি করা নিয়ে দু’পক্ষর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দু’পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০-১২ জন আহত হন। পরে বর ও কনেকে নিয় বাড়ি ফেরেন কন্যাযাত্রীরা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের