বরিশালের সঙ্গে খুলনা-যশোরের যোগাযোগ বন্ধের সুপারিশ

বরিশাল প্রতিনিধি
১৭ জুন ২০২১, ১৬:০১আপডেট : ১৭ জুন ২০২১, ১৬:০১

বরিশালে করোনার সংক্রমণ ক্রমেই বাড়ছে। এ অবস্থায় বিভাগীয় স্বাস্থ্য অফিস বলেছে গত তিন দিনে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে প্রায় দ্বিগুন। সংক্রমণরোধে বরিশাল থেকে যশোর, খুলনা, বাগেরহাটে চলাচলকারী গণপরিবহন বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিভাগীয় প্রশাসনকে অবহিত করেছে স্বাস্থ্য দফতর। জেলা প্রশাসন বলছে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, গত ১৫ জুন বরিশাল বিভাগে করোনা সংক্রমণের হার ছিল শতকরা ৮ দশমিক ৩৮ ভাগ। ১৬ জুন তা শতকরা দশমিক ০৫ ভাগ বাড়ে। আর বৃহস্পতিবার (১৭ জুন) তা আরও বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৭১ ভাগ। এ অবস্থায় ভয়াবহ সংক্রমণরোধে সীমান্ত ও সংলগ্ন এলাকা থেকে বরিশালে গণপরিবহন চলাচল নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিভাগীয় প্রশাসনকে অবহিত করেছেন বলে জানান তিনি।

জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার বলেন, বরিশালে করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের প্রবেশ ঠেকাতে প্রশাসন সতর্ক আছে। সম্প্রতি সীমান্ত এলাকা থেকে বরিশালে আসা ১৪ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। গণপরিবহন বন্ধের বিষয়ে ভাবা হচ্ছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে