দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় দুই আরোহী নিহত

বরিশাল প্রতিনিধি
২৩ জুন ২০২১, ১৭:১২আপডেট : ২৩ জুন ২০২১, ১৭:১২

বরিশালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (২৩ জুন) বিকাল ৩টার দিকে নগরীর আমতলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ট্রাকচালককে আটক করেছে পুলিশ। নিহত এক যুবকের নাম বিদ্যুত বিশ্বাস (২৩)।অপরজনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) আব্দুর রহিম বলেন, গ্যাসের সিলিন্ডারভর্তি ট্রাকটি রূপাতলী থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ যাচ্ছিল। আমতলার মোড়ে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলকে ধাক্কা দিলে ছিটকে পড়েন দুই আরোহী। সেই সঙ্গে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন তারা। পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, এ ঘটনায় ট্রাকটি জব্দ ও চালক রবিউলকে আটক করেছে পুলিশ। নিহত অপর যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী