শের-ই-বাংলা মেডিক্যালে একদিনে সর্বোচ্চ রোগী

বরিশাল প্রতিনিধি
০৪ জুলাই ২০২১, ১২:২২আপডেট : ০৪ জুলাই ২০২১, ১২:৩৪

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় মৃত্যু কম হলেও রেকর্ড সংখ্যক রোগী চিকিৎসাধীন আছেন। হাসপাতালের আইসিইউ ওয়ার্ডের সব বেডও রোগীতে পরিপূর্ণ।  

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মনিরুজ্জামান শাহিন জানান, শনিবার সকাল ৯টা থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত করোনা ওয়ার্ডে চার জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই জনের করোনা পজেটিভ। বাকি দুই জনের নমুনা পরীক্ষার ফলাফল অপেক্ষায় রয়েছে। তবে করোনা ওয়ার্ড চালুর পর থেকে আজ সর্বোচ্চ রোগী ভর্তি আছেন ও চিকিৎসা নিচ্ছেন। করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ২১০ রোগী। 

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ৫১ রোগী। এদের মধ্যে ৪৫ জন করোনায় আক্রান্ত। বাকিদের করোনার উপসর্গ রয়েছে। গত ২৪ ঘণ্টায় ওই ওয়ার্ড থেকে ছাড়পত্র নিয়েছেন ১৯ রোগী। এছাড়া করোনা রোগীর জন্য পৃথকভাবে স্থাপিত ২২ বেডের আইসিইউ রোগীতে পরিপূর্ণ।

এদিকে গত ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের আরটি-পিসিআর ল্যাবে করোনা শনাক্তের হার ৫৯ দশমিক ০৪ ভাগ। ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হলে সেখানে ১১১ জনের পজিটিভ রেজাল্ট আসে। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে