শের-ই বাংলা মেডিক্যালে একদিনে বেড়েছে মৃত্যু

বরিশাল প্রতিনিধি
০৮ জুলাই ২০২১, ১০:৩৫আপডেট : ০৮ জুলাই ২০২১, ১০:৩৫

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে একদিনে রোগী মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে ১০ রোগী মারা গেছেন। আর এখন পর্যন্ত করোনা ওয়ার্ডে মারা গেলেন মোট ৭৯৬ জন। এরমধ্যে ২১৮ জন করোনা আক্রান্ত ছিলেন। বুধবার (৭ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় সাত রোগীর মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। 

বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ২১৭ রোগী। এদিকে মেডিক্যাল কলেজের আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার কিছুটা কমে ৫১.৮৫ ভাগে নেমেছে।

হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, বুধবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মেডিক্যালের করোনা ওয়ার্ডে ১০ রোগী মারা যান। এদের মধ্যে কেউ করোনা পজিটিভ ছিলেন না। একই সময়ে নানা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ৪৫ রোগী। করোনা ওয়ার্ড থেকে গত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ২১৭ রোগী।

এদিকে মেডিক্যাল কলেজের আরটিপিসিআর ল্যাবের বুধবার রাতে প্রকাশিত সর্বশেষ রিপোর্টে ১৮৯ জনের নমুনা পরীক্ষায় ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫১.৮৫ ভাগ। অন্যদিকে মঙ্গলবার রাতে পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ৬৯.৬৭ ভাগ এবং সোমবারের রিপোর্টে শনাক্ত হয়েছে সর্বাধিক ৭৩.৯৩ ভাগ।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী