শের-ই-বাংলা মেডিক্যালের করোনা ওয়ার্ডে আরও ১১ মৃত্যু

বরিশাল প্রতিনিধি
১৩ জুলাই ২০২১, ০৯:৩৭আপডেট : ১৩ জুলাই ২০২১, ০৯:৪৫

গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের করোনা ওয়ার্ডে ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সবাই উপসর্গে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় পিসিআর ল্যাবে করোনা শনাক্ত হয়েছে শতকরা ৫৫ ভাগের।

হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে জানা যায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই ১১ জন মারা গেছেন। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ রোগী, যাদের মধ্যে ১২ জন পজিটিভ ছিলেন। একই সময়ে বিভিন্ন উপসর্গ নিয়ে ৫৩ রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৬ জন পজিটিভ। ২২টি আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছেন মুমূর্ষু ২২ রোগী। মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে মোট চিকিৎসাধীন ৩১১ রোগীর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৯৮ জনের। বাকিরা উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছেন।

এদিকে মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবের প্রকাশিত গত সোমবার রাতের সর্বশেষ রিপোর্টে ২০০ জনের নমুনা পরীক্ষায় মধ্যে ১১০ জনের করোনা পজেটিভ হয়েছে। শনাক্তের হার ৫৫ ভাগ।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত মেডিক্যালের করোনা ওয়ার্ডে মোট ভর্তি ছিল ৫ হাজার ৪৩২ জন। তাদের মধ্যে এক হাজার ৫৭৩ জন ছিলেন পজিটিভ। ছাড়পত্র নিয়েছেন ৪ হাজার ২৫৮ জনের মধ্যে পজিটিভ এক হাজার ২৫৭ জন। ৮৫৫ জন ব্যক্তির মৃত্যু হয়েছে, এর মধ্যে করোনা পজিটিভ ছিলেন ২৩১ জন।

 

/এমএএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম