শের-ই বাংলা মেডিক্যালে আরও ১৩ মৃত্যু

বরিশাল প্রতিনিধি
১৪ জুলাই ২০২১, ০৯:৫১আপডেট : ১৪ জুলাই ২০২১, ০৯:৫১

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় তিন জন করোনা পজিটিভসহ ১৩ রোগী মারা গেছেন। একই সময়ে পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬২.৭৬ শতাংশ।

হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১৩ জন। এর মধ্যে তিন জন করোনা পজিটিভ ছিলেন। ওই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ রোগী। যাদের মধ্যে ১২ জন পজিটিভ ছিলেন। 

একই সময়ে উপসর্গ নিয়ে ৩৭ রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। যাদের মধ্যে ১৭ জন পজিটিভ ছিলেন। ২২টি আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছেন ২২ রোগী।

বুধবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে মোট চিকিৎসাধীন ২৫৯ রোগীর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৯০ জনের। বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন। 

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত মেডিক্যালের করোনা ওয়ার্ডে মোট ভর্তি ছিল পাঁচ হাজার ৪৭০ জন। এদের মধ্যে এক হাজার ৫৯০ জনের করোনা শনাক্ত হয়। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ৩২৪ জন। এদের মধ্যে পজিটিভ ছিলেন এক হাজার ২৭৯ জন। আর মারা গেছেন ৮৬৮ জন। এর মধ্যে করোনা পজিটিভ ছিলেন ২৩৪ জন। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম