‘মাদ্রাসা বন্ধে আল্লাহ অসন্তুষ্ট হওয়ায় করোনা বাড়ছে’

বরিশাল প্রতিনিধি
১৮ জুলাই ২০২১, ১৯:২৪আপডেট : ১৮ জুলাই ২০২১, ২০:২১

ঈদুল আজহার পর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দিলে বড় আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। রবিবার (১৮ জুলাই) বিকালে বরিশাল নগরীর চাঁদমারী এলাকায় দলটির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই হুঁশিয়ারি দেন।

ফয়জুল করিম বলেন, ‘মাদ্রাসা বন্ধ থাকায় সেখানে কোরআন তিলাওয়াত ও দোয়া হচ্ছে না। এজন্য আল্লাহ অসন্তুষ্ট হওয়ায় করোনার তৃতীয় ঢেউয়ে দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত কয়েক মাসে অনেক নিরীহ আলেম-ওলামাদের সরকার গ্রেফতার করে কারাবন্দি করেছে।’ তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ‘শিশুরা খেলার মাঠ, হাট-বাজার সর্বত্র যেতে পারলেও শিক্ষাপ্রতিষ্ঠানে নয় কেন? শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে একটি মূর্খ জাতি সৃষ্টি করার দুরভিসন্ধি রয়েছে সরকারের। একটি মূর্খ জাতি সৃষ্টির চেয়ে করোনায় মৃত্যুবরণ শ্রেয়।’

স্বাস্থ্যখাতের অনিয়ম-দুর্নীতির সমালোচনা করে ফয়জুল করিম বলেন, ‘‘হাসপাতালে রোগীরা বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। গত বছর করোনা সংক্রমণ শুরুর পর ‘চরমোনাই ভলান্টিয়ার সার্ভিস টিম’ গঠন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা আক্রান্তদের চিকিৎসা ও খাদ্য সহায়তা দিচ্ছে। চাহিদা অনুযায়ী রোগীদের বাড়িতে অক্সিজেন পৌঁছে দিচ্ছে। মৃতদের দাফন, এমনকি হিন্দু ধর্মাবলম্বীদের সৎকারও করছে নেতাকর্মীরা।’’

মতবিনিময় সভায় ইসলামী আন্দোলনের নেতা সৈয়দ নাসির আহমেদ কাওছার, মাওলানা জাকারিয়া হামিদী, মাওলানা লুৎফর রহমান এবং আবদুল্লাহ আল মামুন টিটুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে যা বললেন চরমোনাই পীর 
ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
হামে শিশুমৃত্যু: দায়ীদের বিচার দাবি মাওলানা কাইয়ূমের
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী