‘২০০ টাকায় কেনা চামড়ার দাম ২০০, বাড়ি যামু কী নিয়া’

সালেহ টিটু, বরিশাল
২১ জুলাই ২০২১, ২৩:২০আপডেট : ২১ জুলাই ২০২১, ২৩:২০

গত কয়েক বছর ধরে কোরবানির পশুর চামড়ার দাম কম থাকায় বেশিরভাগ মানুষ কোরবানির পশুর চামড়া বিক্রি না করে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনকে দান করে দেন। ওইসব চামড়া বিক্রির থেকে আসা অর্থ প্রতিষ্ঠানগুলো উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে ব্যয় করে। একই অবস্থা বরিশালেও। তবে এবার নগরীর পদ্মাবতী পাইকারি বাজারে দান হিসেবে পাওয়া চামড়া বিক্রি করতে গিয়ে আশানুরূপ দাম পাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। অভিযোগ রয়েছে পাইকারি বাজার তিন থেকে চার জন ব্যবসায়ীর দখলে, তাই ইচ্ছামতো দর নির্ধারণ করছেন তারা। এ অবস্থায় ব্যবসায়ীদের বেধে দেওয়া দামেই বিক্রি করতে বাধ্য হচ্ছেন চামড়া সংগ্রহকারীরা। তবে গত বছর লোকসানের পর এবার আর মৌসুমি ব্যবসায়ীদের তেমন দেখা মেলেনি।

জানা যায়, গেল বছরের চামড়ার ধকল রয়ে গেছে এ বছরও। এর ওপর করোনার কারণে অনেকেই কোরবানি না দেওয়ায়  হ্রাস পেয়েছে পশুর সংখ্যা। এ অবস্তাতেও চামড়ার দাম না থাকায় বেশিরভাগ মানুষ বিনামূল্যে মাদ্রাসা থেকে শুরু কলে লিল্লাহ বোর্ডিং এবং দরিদ্রদের মধ্যে চামড়া দান করে দেন। সেই চামড়ার পাইকারি বাজারে দাম মিলছে দুই থেকে তিনশ’ টাকা। এক্ষেত্রে কেউ কেউ ২০ থেকে ৫০ টাকা চেয়ে নিচ্ছেন। 

পদ্মাবতীতে চামড়া বিক্রি করতে আসা রিকশাচালক মো. ইব্রাহীম বলেন, ‘পরিচিত এক ব্যক্তি কোরবানির পশুর চামড়া দিয়েছিলেন। সেই চামড়া নিয়ে এসেছিলাম পদ্মাবতীতে। আসার পর ব্যবসায়ীরাও দাম বলছে দুইশ’ টাকা। অথচ বড় গরুর চামড়া দান পাওয়ার পর খুশি হয়েছিলাম। কিন্তু বিক্রি করতে এসে মনটাই ভেঙে গেছে। বহু অনুনয় বিনয়ের পর চামড়ার দাম হিসেবে তিনশ’ টাকা পেয়েছি।’ 

আক্ষেপ নিয়ে ইব্রাহীম বলেন, চামড়া পেয়ে খুশি হয়েছিলাম। তবে মোকামে এসে বুঝলাম এরচেয়ে স্যারের কাছে বকশিস চাইলে পাঁচশ’ টাকা পাওয়া যেতো। 

নাম প্রকাশ না করা শর্তে কওমি মাদ্রাসার এক শিক্ষক বলেন, গত বছর চামড়া নিয়ে কী অবস্থা হয়েছে, আপনারা ভালো জানেন। এবছর তার চেয়েও ভয়াবহ অবস্থা। চামড়া কেনার চেয়ে বেশিরভাগ মানুষ দান করে দিয়েছেন। কারণ তারা জানেন বাজারে চামড়ার দাম নেই। সেই চামড়া নিয়ে পদ্মাবতী মোকামে এসেছিলাম বিক্রির জন্য। এক ঘণ্টা ধরে দুই জন পাইকারের সঙ্গে কথা বলেছি। তাদের কথা অনুযায়ী প্রতি চামড়া দুই থেকে তিনশ’ টাকা দরে বিক্রি করতে হবে। এক্ষেত্রে আমাদের কোনও কথাই তারা শুনছেন না।  

‘২০০ টাকায় কেনা চামড়ার দাম ২০০, বাড়ি যামু কী নিয়া’ পদ্মাবতী এলাকায় বস্তায় গরুর চামড়া নিয়ে এদিক-ওদিক ছোটাছুটি করা এক ব্যক্তি বলেন, দুইশ’ টাকায় কেনা গরুর চামড়ার দাম বলছে দুইশ’ টাকা। এরপরও ব্যবসায়ীদের বারবার বলেছি, কেনা দামে বিক্রি করলে বাড়ি যামু কী নিয়া? এরপর ২০ টাকা বাড়িয়ে ২২০ টাকা দাম বলছে। কিন্তু আমি চিন্তা করেছিলাম চার থেকে পাঁচশ’ টাকায় চামড়াটা বিক্রি করতে পারবো, তা আর হইলো কই।

এদিকে গত বছর চামড়ায় বড় ধরনের ধাক্কা খাওয়ার পর সরে দাঁড়িয়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। এ কারণে পদ্মাবতীতে মৌসুমি ব্যবসায়ীদের দেখা মেলেনি আজ। এমনকি বিভিন্ন স্থান থেকে চামড়া নিয়ে আসা ব্যক্তিদের সঙ্গে আলাপকালে তারা জানান, আগে যারা দৌড়ঝাঁপ করে চামড়া কিনতো, এ বছর তাদের আর দেখা মেলেনি।

পদ্মাবতী এলাকার পাইকার মো. মাসুম বলেন, চামড়া ব্যবসায়ীদের কোনও সুযোগ-সুবিধা দেওয়া হয় না। প্রতিবছর লবণ থেকে শুরু করে শ্রমিকমূল্য ও যানবাহন খরচ বাড়ছে। কিন্তু সামান্যতম লবণও ফ্রি দেওয়া হয় না। এরপর ঢাকায় কোটি কোটি টাকা বকেয়া পড়েছে ব্যবসায়ীদের। সেই টাকাও দিচ্ছেন না ট্যানারি মালিকরা। এরপরও আমরা তিন থেকে চার জন কোনোভাবে বাজারটা ধরে রেখেছি। যেখানে ২২ জন পাইকার ছিল, বর্তমানে সেখানে মাত্র পাঁচ জন পাইকার রয়েছেন।

কোটি টাকার উপরে বকেয়া থাকলেও দেওয়া হয়েছে মাত্র এক লাখ টাকা। ওই টাকায় চামড়া কিনবো না শ্রমিক খরচ মেটাবো, প্রশ্ন রাখেন ব্যবসায়ী মো. শাহিন।

 

 

/টিটি/
সম্পর্কিত
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
ঈদের ছুটিতে হাম ও উপসর্গে মারা গেলো যতজন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম