শের-ই বাংলা মেডিক্যালে আরও ১৫ মৃত্যু

বরিশাল প্রতিনিধি
২৩ জুলাই ২০২১, ১২:২৯আপডেট : ২৩ জুলাই ২০২১, ১২:২৯

বরিশালের শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় দুই জন পজিটিভসহ ১৫ রোগী মারা গেছেন।  একই সময়ে পিসিআর ল্যাবে করোনা শনাক্তের হার শতকরা ৫২.৬৫ ভাগ। শুক্রবার (২৩ জুলাই) হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ১৫ জন মারা গেছেন। এরমধ্যে দুই জন করোনা পজিটিভ ছিল। ওই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ রোগী। যাদের মধ্যে ১২ জন করোনা পজিটিভ ছিলেন।

একই সময়ে বিভিন্ন উপসর্গ নিয়ে ৫২ রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হন। এদের মধ্যে ১৫ জন পজিটিভ রোগী আছেন। আর ২২টি আইসিইউ বেডের বিপরীতে ২২ রোগী চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৭৭। এরমধ্যে, করোনা শনাক্ত হয়েছে ১০১ জনের। বাকিরা উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছেন।

মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবের প্রকাশিত গত বৃহস্পতিবার রাতের সর্বশেষ রিপোর্টে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৯৯ জনের করোনা পজিটিভ তথ্য আসে। শনাক্তের হার ৫২.৬৫ ভাগ।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট ভর্তি হয়েছেন পাঁচ হাজার ৮৮৮ জন রোগী। এরমধ্যে এক হাজার ৭৫২ জন করোনা পজিটিভ ছিলেন। আর ছাড়পত্র নিয়েছেন চার হাজার ৭২৬ জন। এদের মধ্যে পজিটিভ ছিলেন এক হাজার ৩৯৩ জন। ৯৭৫ জন ব্যক্তি মারা গেছেন। এরমধ্যে ২৬৫ জন করোনা আক্রান্ত ছিলেন।  

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী