লকডাউনে শেরওয়ানি-পাগড়ি নিয়ে যাচ্ছিলেন হাসপাতালে!

নোয়াখালী প্রতিনিধি
২৬ জুলাই ২০২১, ১৩:২৮আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৩:২৮

লকডাউনের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে গন্তব্যে যাচ্ছিলেন দুই যুবক। তাদেরকে চেকপোস্টে থামিয়ে জিজ্ঞাসা করতেই বলেন, হাসপাতালে যাচ্ছেন। সন্দেহ হলে তাদের সঙ্গে থাকা ব্যাগ খুলে দেখাতে বলা হয়। এরপর ব্যাগ থেকে বেরিয়ে আসে শেরওয়ানি ও পাগড়ি।

রবিবার (২৫ জুলাই) দুপুরে নোয়াখালী পৌরসভার জেলা স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি উপস্থিত ছিলেন। 

নোয়াখালীতে করোনা সংক্রমণরোধে লকডাউন পালনে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। বিনা কারণে ঘরের বাইরে বের হলেই প্রশাসনের মুখোমুখি হতে হচ্ছে। জেলা শহর মাইজদীতে লকডাউন পালনের জন্য চেকপোস্ট বসিয়ে তৎপর জেলা প্রশাসন। প্রতিটি গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

লকডাউন পালনে কঠোর অবস্থানে প্রশাসন

লকডাউন নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি নিজের ফেসবুক আইডিতে রবিবার দুপুর ২টায় একটি স্ট্যাটাস দেন। এতে তিনি লেখেন—

আজকে (২৫ জুলাই) মোবাইল কোর্ট পরিচালনাকালীন কিছু স্মৃতি...

১। অটোরিকশায় তিন সদস্যের একটি পরিবার যাচ্ছিলো, স্বামী, স্ত্রী ও তাদের আনুমানিক ৩ বছরের মেয়ে। জিজ্ঞাসাবাদের জন্য সিগন্যাল দেয়া হলে দেখলাম ছোট্ট মেয়েটি তার বাবার নাক চেপে ধরেছে, খেয়াল করলাম তার বাবা মাস্ক পরেননি। এতটুকু একটা মেয়ের সচেতনতা ও বাবার প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে গেলাম!

২। দুই ব্যক্তি অটোরিকশাযোগে কোথাও যাচ্ছিলো, জিজ্ঞাসাবাদের জন্য সিগন্যাল দেওয়া হলে অটোরিকশা থামলো। জিজ্ঞেস করলাম এ সময় কোথায় যাচ্ছেন? বললো, হাসপাতালে। সাথে থাকা ব্যাগ দেখে একটু খটকা লাগায় বললাম, ‘ব্যাগটা একটু দেখবো’। বাধ্য হয়ে লোকটি ব্যাগটা এগিয়ে দিলো। আর তাতে ছিলো বিয়ের শেরওয়ানি আর পাগড়ি। তারপর জিজ্ঞেস করলাম, ‘হাসপাতালে কি আজকাল বিয়েও হয়?’ লোকটি সরল স্বীকারোক্তি দিলো, ‘মিথ্যে বলেছি’।

**আমরা কয়েকটা দিন চেষ্টা করি, খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে। আশা করি, দুঃসময় খুব তাড়াতাড়ি কেটে যাবে।**

এ বিষয়ে আসাদুজ্জামান রনি বাংলা ট্রিবিউনকে বলেন, দুইটি ঘটনার স্মৃতি ধরে রাখতে এবং জনসচেতনতা বৃদ্ধি করতে ফেসবুকে পোস্ট করেছি। এছাড়া তারা সরল স্বীকারোক্তি প্রদান করায় কোনও দণ্ড না দিয়ে সতর্ক করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, সারাদেশের মতো নোয়াখালীতেও করোনাভাইরাসের সংক্রমণরোধে জেলা প্রশাসন তৎপর রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কোনও মানুষ যেন বের না হতে জনসাধারণকে অনুরোধ করা হয়েছে। এছাড়া সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা তৎপর রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিভিন্ন সংগঠনও কাজ করছে। 

/এসএইচ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
আ.লীগের লকডাউনে সহিংসতা: গোপালগঞ্জে দুই মামলায় আসামি ৩৬৭, গ্রেফতার ৫
সন্ধ্যার পর ঢাকা আরও ফাঁকা, আতঙ্ক কাটেনি নগরবাসীর
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি