সিঁধ কেটে ঘরে ঢুকে ঘুমন্ত ভাই-বোনের ওপর এসিড নিক্ষেপ

বরিশাল প্রতিনিধি
০৩ আগস্ট ২০২১, ১৯:৩৪আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১৯:৩৪

গভীর রাতে ঘুমন্ত ভাই-বোনের ওপর এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে তাদেরকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এসিড নিক্ষেপের ফলে ১৬ বছর বয়সী বোনের গলা ও মুখমণ্ডল ঝলসে গেছে। এছাড়া ১২ বছর বয়সী ভাইয়ের শরীরের বিভিন্ন স্থান দগ্ধ হয়েছে। দগ্ধরা পটুয়াখালীর মাদারবুনিয়া ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে।

চিকিৎসাধীন কিশোরী জানায়, প্রতিদিনের মতো সোমবার (২ আগস্ট) রাতের খাবার শেষে তারা সবাই ঘুমাতে যায়। রাত দেড়টার দিকে ৩-৪ জন মশারি তুলে এসিড নিক্ষেপ করে চলে যায়। এ সময় চিৎকার দিলে পরিবারের সবাই জেগে ওঠে। তখন দেখতে পায় সিঁধ কেটে ঘরে প্রবেশ করা দুর্বৃত্তরা এসিড নিক্ষেপ করে ঘরের দরজা খুলে পালিয়ে যায়।

ঘটনার পরপরই আহতদের পটুয়াখালী হাসপাতালে নেওয়া হয়। পরবর্তী সময়ে তাদের উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিক্যালে পাঠানো হয়।

অভিযোগ রয়েছে, স্থানীয় পর্যায়ে গাছের পেয়ারা পাড়াকে কেন্দ্র করে দ্বন্দ্ব হয়। সেই দ্বন্দ্ব থেকে এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন আহতদের মা-বাবা।

এ বিষয়ে পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. আকতারুজ্জামান বলেন, ‘বিকাল ৩টা পর্যন্ত মামলা হয়নি। মামলা দায়ের হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ