বরিশালে ২৪ ঘণ্টায় আরও ১৮ মৃত্যু

বরিশাল প্রতিনিধি
০৭ আগস্ট ২০২১, ১১:১১আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১১:১১

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিন জন করোনায় এবং ১৫ জন এর উপসর্গ নিয়ে মারা যান। একই সময়ে ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১.২৫ শতাংশ। শনিবার (৭ আগস্ট) সকালে হাসপাতালের পরিচালকের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার (৭ আগস্ট) সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ২৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৭ জনের করোনা শনাক্ত হয়।

হাসপাতালের পরিচালকের কার্যালয় সূত্র জানায়, এই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। তাদের মধ্যে আট জন করোনা পজিটিভ ছিলেন। একই সময়ে ৩৫ জন করোনা ওয়ার্ডে ভর্তি হন। তাদের মধ্যে ১১ জন করোনা পজিটিভ। ৩০টি আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছেন ৩০ জন।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন ছয় হাজার ৬১৭ রোগী। তাদের মধ্যে দুই হাজার ৪৯ জন করোনা পজিটিভ ছিলেন। ছাড়পত্র নিয়েছেন পাঁচ হাজার ১৪০ জন। তাদের মধ্যে পজিটিভ এক হাজার ৬২৩ জন। মোট এক হাজার ১৯৯ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে করোনা পজিটিভ ছিলেন ৩৩৯ জন।

/এমএএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক