স্বাস্থ্যকর্মীকে মারধরের অভিযোগে সেই চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

পটুয়াখালী প্রতিনিধি
১০ আগস্ট ২০২১, ১২:০০আপডেট : ১০ আগস্ট ২০২১, ১২:০০

স্বাস্থ্যকর্মীকে মারধরের অভিযোগে পটুয়াখালীর কনকদিয়া ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান শাহীন হাওলাদারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার (০৯ আগস্ট) কনকদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী আল আমিন সিকদার বাদী হয়ে বাউফল থানায় মামলাটি করেন। 

মামলায় শাহীন হাওলাদারের বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদান, মারধর ও হুমকির অভিযোগ আনা হয়েছে। গত শনিবার সকালে কনকদিয়া ইউনিয়ন পরিষদে কোভিড-১৯ ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন শুরুর পর শাহীন হাওলাদার কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের গালাগালি করেন। এক পর্যায়ে স্বাস্থ্যকর্মী আল আমিন সিকদারকে মারধর করেন তিনি। 

এদিকে মামলার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী আল-আমিন। তিনি সাংবাদিকদের বলেন, ‘বিভিন্ন মাধ্যমে আমাকে মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, মামলা হয়েছে। এখন তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে বাউফল উপজেলার সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আনসার উদ্দিনকেও প্রকাশ্যে মারধর করেন চেয়ারম্যান শাহিন। ওই ঘটনায় মামলা হওয়ার পর তিনি গ্রেফতারও হয়েছিলেন। সম্প্রতি এক সালিশে বিচারপ্রার্থী কিশোরীকে বিয়ে করেন তিনি। এ ঘটনায় সারাদেশে সমালোচনার ঝড় ওঠে।

আরও খবর-

সেই চেয়ারম্যানের বিরুদ্ধে এবার স্বাস্থ্যকর্মীকে মারধরের অভিযোগ

প্রেমের সালিশ করতে গিয়ে কিশোরীকে বিয়ে করলেন ৬০ বছরের চেয়ারম্যান

/এসএইচ/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি