শের-ই বাংলা মেডিক্যালে একদিনে ৯ মৃত্যু

বরিশাল প্রতিনিধি
১২ আগস্ট ২০২১, ১১:০৯আপডেট : ১২ আগস্ট ২০২১, ১১:০৯

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নয় জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুই জন করোনায় ও অন্যরা উপসর্গে মারা গেছেন। একই সময়ে ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বুধবার (১১ আগস্ট) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়েছে। এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন। তাদের মধ্যে সাত জন করোনা আক্রান্ত ছিলেন। একই সময়ে ২৮ জন করোনা ওয়ার্ডে ভর্তি হন। তাদের মধ্যে ১১ জন করোনা আক্রান্ত। ৩০টি আইসিইউ শয্যার একটিও ফাঁকা নেই।

এদিকে শের-ই বাংলা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে প্রকাশিত বুধবার রাতের সবশেষ রিপোর্টে ১৯৩টি নমুনা পরীক্ষায় ৬৭ জনের করোনা পজিটিভ এসেছে। শনাক্তের হার ৩৪.৭১ শতাংশ।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত শের-ই বাংলা মেডিক্যালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ছয় হাজার ৭৫১ জন। তাদের মধ্যে দুই হাজার ৯৫ জনের করোনা পজিটিভ ছিল। ছাড়পত্র নিয়েছেন পাঁচ হাজার ২৯৬ জন। তাদের মধ্যে পজিটিভ ছিলেন এক হাজার ৬৮২ জন। মোট মৃত্যু হয়েছে এক হাজার ২৫১ জনের। তাদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ৩৫৭ জন।

/এসএইচ/
সম্পর্কিত
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
পদোন্নতি পেয়ে অবরুদ্ধ নতুন স্বাস্থ্য পরিচালক, বললেন ‌‘আমি ছাত্রদল করতাম’
সরকারি হাসপাতালে পেটেভাতে কাজ করা ২০০ কর্মীকে একসঙ্গে ‘ছাঁটাই’
সর্বশেষ খবর
মদপান করে দুই রুশ নাগরিকের মারামারিতে একজনের মৃত্যু, আরেকজন আইসিইউতে
মদপান করে দুই রুশ নাগরিকের মারামারিতে একজনের মৃত্যু, আরেকজন আইসিইউতে
মোদির কাছে জাকারবার্গকেই ক্ষমা চাইতে হবে: ভারত
মোদির কাছে জাকারবার্গকেই ক্ষমা চাইতে হবে: ভারত
নিয়ন্ত্রণ হারিয়ে রিকশা ও পথচারীদের চাপা দিলো বাস, একজন নিহত আহত ২
নিয়ন্ত্রণ হারিয়ে রিকশা ও পথচারীদের চাপা দিলো বাস, একজন নিহত আহত ২
শিক্ষায় অস্টেলিয়ার সঙ্গে বাংলাদেশের ক্ষেত্র বিস্তৃত হবে
শিক্ষায় অস্টেলিয়ার সঙ্গে বাংলাদেশের ক্ষেত্র বিস্তৃত হবে
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে