‘বঙ্গবন্ধুকে রক্ষা করতে না পারা ইতিহাসের বড় ব্যর্থতা’

বরিশাল প্রতিনিধি
১৮ আগস্ট ২০২১, ১৭:৩১আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১৭:৩১

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে বড় ব্যর্থতা বঙ্গবন্ধুকে রক্ষা করতে না পারা। আওয়ামী লীগের অনেক নেতা এটা খুলে বলবেন না। সেদিন রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সুসংগঠিত থাকতো তাহলে ষড়যন্ত্রকারীরা তাকে নিষ্ঠুরভাবে হত্যা করতে পারতো না। সেদিন রাজনৈতিক নেতৃত্বে যারা ছিলেন, তাদের ইতিহাসের কাঠগড়ায় জবাব দিতে হবে।’

বুধবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বরিশালের কাশিপুরে বিভাগীয় মৎস্য দফতরের সম্মেলন কক্ষে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় বিভাগীয় মূল্যায়ন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘সেদিন পলিটিক্যাল উইং, গোয়েন্দা সংস্থা কেন আগাম তথ্য দিতে পারেনি যে, এমন ষড়যন্ত্র হতে যাচ্ছে। তাহলে কি তারা নাকে তেল দিয়ে ঘুমিয়েছিলেন? এই প্রশ্ন আজ গোটা জাতির।’

শ ম রেজা বলেন, ‘সঠিকভাবে নদী ড্রেজিং না হওয়ায় এবং নদীর পরিবেশ নষ্ট হওয়ায় ইলিশের উৎপাদন বাড়লেও আগে নদীর যেসব এলাকায় ইলিশ পাওয়া যেত সেসব এলাকায় এখন আর পাওয়া যাচ্ছে না। এসব বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে কর্মশালায় জেলা প্রশাসক জসিমউদ্দিন হায়দারসহ মৎস্য ও প্রাণিসম্পদ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
শেখ মুজিব প্যারাডক্স
সর্বশেষ খবর
ইবিতে শিবির-ছাত্রদলের মধ্যে উত্তেজনা, দেশীয় অস্ত্রের মহড়া 
ইবিতে শিবির-ছাত্রদলের মধ্যে উত্তেজনা, দেশীয় অস্ত্রের মহড়া 
মার্কিন অর্থনৈতিক চাপের মুখে জাতীয় ঐক্যের ডাক ইরানি প্রেসিডেন্টের
মার্কিন অর্থনৈতিক চাপের মুখে জাতীয় ঐক্যের ডাক ইরানি প্রেসিডেন্টের
রাবির হলে মশারির ওপর বিষধর সাপ
রাবির হলে মশারির ওপর বিষধর সাপ
নিশিরাতে লং ড্রাইভ, ঘুম এলে কী করবেন
নিশিরাতে লং ড্রাইভ, ঘুম এলে কী করবেন
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক