শের-ই বাংলা মেডিক্যালে একদিনে ৮ মৃত্যু

বরিশাল প্রতিনিধি
১৯ আগস্ট ২০২১, ১২:০৮আপডেট : ১৯ আগস্ট ২০২১, ১২:০৮

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৪ ঘণ্টায় আট জন মারা গেছেন। এদের মধ্যে চার জন করোনা আক্রান্ত ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময়ে ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২.২৭ শতাংশ।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ১৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৫ জনের করোনা শনাক্ত হয়।

হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আট জন মারা যান। ওই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন। যাদের মধ্যে ১২ জন করোনা পজিটিভ ছিলেন। একই সময়ে ১০ জন করোনা ওয়ার্ডে ভর্তি হন। এদের মধ্যে পাঁচ জন করোনা পজিটিভ ছিলেন। ৩০টি আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছেন ৩০ জন।

মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবের প্রকাশিত গত বুধবার রাতের সর্বশেষ রিপোর্টে ১৮৯ জনের নমুনা পরীক্ষায় ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২.২৭ ভাগ।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন ছয় হাজার ৯০২ রোগী। এদের মধ্যে দুই হাজার ১৫৮ জন করোনা পজিটিভ ছিলেন। ছাড়পত্র নিয়েছেন পাঁচ হাজার ৪৬২ জন। এদের মধ্যে পজিটিভ ছিলেন এক হাজার ৭৪০ জন। এক হাজার ৩০১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে করোনা আক্রান্ত ছিলেন ৩৭৩ জন। 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান