বাসের ছাদে গৃহবধূর লাশ, রাকিব গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
২৬ আগস্ট ২০২১, ১৭:৪৭আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১৭:৪৭

বরিশালের গৌরনদী উপজেলার ভূরঘাটা বাসস্ট্যান্ডে বাসের ছাদে বস্তাবন্দি অবস্থায় এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় করা মামলার আসামি রাকিব মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার রাতে আগৈলঝাড়া উপজেলার আহুতি বাটরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ নিয়ে গৌরনদীর সাবিনা বেগম হত্যা মামলায় দুই জন গ্রেফতার করা হয়েছে। এর আগে সাবিনাকে হত্যায় জড়িত থাকার অভিযোগে আব্দুল খালেক মোল্লাকে গত ২১ নভেম্বর গ্রেফতার করেছিল পিবিআই। আদালতে তার দেওয়া স্বীকারোক্তিতে সহযোগী রাকিব মোল্লাকে গ্রেফতার করা হলো।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর রূপাতলী এলাকায় পিবিআইয়ের কার্যালয়ে পুলিশ সুপার হুমায়ুন কবির সংবাদ সম্মেলনে বলেন, আর্থিক লেনদেনের জেরে গত ২০ নভেম্বর সাবিনা বেগমকে বরিশাল নগরীর কাশিপুরে একটি নির্মাণাধীন ভবনে ডেকে রড দিয়ে পিটিয়ে হত্যা করে ওই ভবনের কেয়ারটেকার খালেক মোল্লা। পরে লাশ বস্তায় ভরে গড়িয়ারপাড় থেকে ভূরঘাটাগামী বাসের ছাদে উঠিয়ে দেয়। পুরো প্রক্রিয়ায় খালেককে সহায়তা করে রাকিব।

পুলিশ সুপার হুমায়ুন কবির বলেন, বাসটি ভূরঘাটা পৌঁছানোর পর ছাদের বস্তার দাবিদার না পাওয়ায় পুলিশ উদ্ধার করে। পরে বস্তা খুলে সাবিনার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২১ নভেম্বর গৌরনদী থানায় মামলা হয়। ওই মামলায় খালেকের পর রাকিবকে গ্রেফতার করা হয়। রাকিবকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পিবিআইয়ের পুলিশ সুপার।

/এএম/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম