দুই মাস পর বরিশালে করোনায় মৃত্যু শূন্য

বরিশাল প্রতিনিধি 
৩০ আগস্ট ২০২১, ১৬:০১আপডেট : ৩০ আগস্ট ২০২১, ১৬:০১

দুই মাস পর গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি। তবে করোনার উপসর্গ নিয়ে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। তবে করোনায় কারও মৃত্যু হয়নি। সব মিলিয়ে বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা ৬৫৪ জনেই রয়েছে। 

বাসুদেব কুমার দাস বলেন, একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১১৩ জন। এ নিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ৬৯৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৮ হাজার ১৯০ জন।

এদিকে, শের-ই-বাংলা মেডিক্যালের করোনা ওয়ার্ডে সোমবার ভর্তি আছেন ৯৯ জন। যাদের মধ্যে ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে তিনশ শয্যার করোনা ওয়ার্ডে ১৯৯টি শয্যা খালি পড়ে আছে।

হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়। একই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন। যাদের মধ্যে ছয় জন করোনা রোগী ছিলেন। একই সময়ে আট জন করোনা ওয়ার্ডে ভর্তি হন। যাদের মধ্যে চার জন করোনা রোগী।

মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব থেকে রবিবার রাতের সবশেষ প্রতিবেদনে বলা হয়, ১৮৯ নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ২৮ শতাংশ।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন সাত হাজার ৪২ জন। এর মধ্যে দুই হাজার ২৫০ জন করোনা রোগী ছিলেন। ছাড়পত্র নিয়েছেন পাঁচ হাজার ৫৯৯ জন। এক হাজার ৩৪৪ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে করোনা রোগী ছিলেন ৪০৩ জন।

/এএম/
সম্পর্কিত
হোয়াইট হাউজের বন্দুকধারী শনাক্ত, ‘যিশুর অবতার’ বলে দাবি করতেন তিনি
এইডসের ‘রেডজোন’ সিরাজগঞ্জ, আক্রান্ত ২৫৫ জন, আছে শিক্ষার্থীও
উত্তরায় বিমান বিধ্বস্তডিএনএ টেস্টে ৫ শিশুর পরিচয় শনাক্ত: সিআইডি
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের