চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা

বরিশাল প্রতিনিধি
৩১ আগস্ট ২০২১, ১৬:৫৭আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১৬:৫৭

বরিশালে নগরীর সদর রোডের অগ্রণী ব্যাংকের সিঁড়িতে গ্রাহকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের সময় জনি ডোম নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুর দেড়টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত জনি ডোম নগরীর কাউনিয়া মেথরপট্টির বাদল ডোমের ছেলে। ঘটনার সময় তার সঙ্গে থাকা অপর দুই সহযোগী পালিয়ে যায় বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

ভুক্তভোগী গ্রাহক নগরীর চাঁদমারী এলাকার আমিনুল ইসলাম পলাশ বলেন, পাঁচ লাখ টাকা নিয়ে ব্যাংকের সিঁড়ি থেকে নামার সময় আমার চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে জনি। এ সময় একহাতে ব্যাগ অন্য হাতে দিয়ে জনিকে ধরে চিৎকার দিই। চিৎকার শুনে ব্যাংকের গ্রাহক এবং কর্মকর্তা-কর্মচারীরা এসে আমাকে উদ্ধার করেন। পাশাপাশি জনিকে ব্যাংকের ভেতরে আটকে রাখেন। খবর পেয়ে ব্যাংকে গিয়ে জনিকে আটকে থানায় নিয়ে যায় পুলিশ।

সদর রোডের অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার সমর রঞ্জন দর্জি বলেন, ঘটনাটি ব্যাংকের মধ্যে ঘটেনি। ব্যাংকের সিঁড়িতে ঘটেছে। ছিনতাইকারীকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ছিনতাইকারী যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা ছিনতাইয়ের শিকার দুই নারী, ছিনতাইকারী গ্রেফতার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম