সুরক্ষা ব্যয় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চিন্তা

বরিশাল প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫১আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫১

করোনাকালে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের আর্থিক প্রণোদনা প্রদানসহ একাধিক দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখা। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় নগরীর ফকিরবাড়ি রোডের শিক্ষক সমিতি ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলন থেকে শিক্ষাকে জাতীয়করণ, করোনাকালের ক্ষতি পূরণে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রণোদনামূলক আর্থিক অনুদান, শিক্ষাবোর্ডের অন্যান্য ফি আদায় বন্ধ, নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন সম্ভব না হওয়া পর্যন্ত অ্যাডহক কমিটির মেয়াদ বৃদ্ধি, জনবল কাঠামোর বহির্ভূত অতিরিক্ত শিক্ষক চাহিদা দাখিলের অভিযোগে প্রায় দুই হাজার প্রধান শিক্ষকের তিন মাসের বেতন কর্তনের আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়। 

এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ লিখিত বক্তব্যে বলেন, করোনাকালে বোর্ড শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে বিভিন্ন ফি আদায় করেছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কোনও আয় ছিল না। গত দেড় বছরে কোনও জায়গা থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোনও সহায়তাও পায়নি। এ অবস্থায় ২০ মাস পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার সংবাদ সুখকর। তবে প্রতিষ্ঠানগুলো ধোয়া-মোছা ও পরিষ্কার-পরিচ্ছন্ন করার অর্থ সংগ্রহ কঠিন হয়ে পড়েছে। প্রতিষ্ঠান খোলার পর শিক্ষার্থীদের জন্য করোনা সুরক্ষা ব্যয় নিয়েও আমরা চিন্তিত।

তিনি আরও বলেন, দ্রব্যমূলের ঊর্ধ্বগতি ও জীবনযাপন ব্যয় বেড়েছে বহুগুণ। এতে শিক্ষকদের ওপর আর্থিক চাপ বেড়েছে। এসব কারণে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকদের জন্য সরকারি প্রণোদনার দাবি করছি। একইসঙ্গে শিক্ষা জাতীয়করণের মাধ্যমে সবার জন্য শিক্ষা নিশ্চিতের দাবি করছি।

এ সময় সমিতির সভাপতি অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

/টিটি/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী