স্কুলের আলমারিতে সিল মারা ২০০ ব্যালট

বরিশাল প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪২ আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪২

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য প্রতীকে সিল মারা ২০০ ব্যালটের দুইটি মুড়িবই পাওয়া গেছে। রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বাঘমারা বড়দুলালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আলমারি থেকে বই দুইটি পাওয়া যায়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ খান বলেন, ‘স্কুলের দফতরি মিন্টু বয়াতী তালাবিহীন আলমারি থেকে একটি কলম আনতে গিয়ে ব্যালটের দুইটি মুড়িবই দেখতে পান। বিষয়টি আমাকে জানালে তাৎক্ষণিক বইগুলো এনে দেখি।’

তিনি বলেন, ‘তাতে ইউপি নির্বাচনে সাধারণ সদস্য পদের প্রতীকে ১০০ ব্যালটের একটি ও সংরক্ষিত সদস্য (মহিলা মেম্বার) পদের প্রতীকে ১০০ ব্যালটের একটি মুড়িবই রয়েছে। এতে সিল ও টিপসই থাকলেও কোনও ব্যালটে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার স্বাক্ষর নেই। তাৎক্ষণিকভাবে বিষয়টি স্কুল ম্যানেজিং কমিটিসহ শিক্ষা কর্মকর্তাকে জানাই।’

২১ জুন অনুষ্ঠিত বার্থী ইউপি নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রহমান বলেন, ‘মেম্বার প্রতীকের ব্যালটের দুইটি মুড়িবই স্কুলে পাওয়ার বিষয়টি আমি জানতে পেরেছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, ‘খবর পেয়ে এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে।’

প্রসঙ্গত, ইউপি নির্বাচনের প্রথম ধাপে গত ২১ জুন গৌরনদী উপজেলার সাত ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

/এফআর/
সম্পর্কিত
একনায়কতন্ত্র ভাঙতে জাতি ঐক্যবদ্ধ, কিন্তু ভেঙে গেলে বিভক্ত হয়ে যায়: মাহফুজ আনাম
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু আর কখন শেষ, জানালেন সমবায় প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৭ অক্টোবর, ২০২৬)
মেসির বিদায়ী ম্যাচে লড়ছে আর্জেন্টিনা, একাদশে যারা
মেসির বিদায়ী ম্যাচে লড়ছে আর্জেন্টিনা, একাদশে যারা
সরকারের ৩ সিদ্ধান্তে গরিবের পেটে লাথি, সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম
সরকারের ৩ সিদ্ধান্তে গরিবের পেটে লাথি, সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা