কেজি দরে বিদ্যালয়ের ১৪ মণ বই বিক্রির অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩১আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩১

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মৌডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১৪ মণ বই কেজি দরে বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক আলাউদ্দিন ও সহকারী প্রধান শিক্ষক আইজউদ্দিনের বিরুদ্ধে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকালে মিঠুন সরকার নামের এক ভাঙারি ব্যবসায়ীর কাছে এসব বই বিক্রি করেন তারা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকসহ ওই এলাকার সাধারণ মানুষ।

ভাঙারি ব্যবসায়ী মিঠুন সরকার জানান, গতকাল বিকালে তিনি পুরান লোহা কেনার জন্য ওই এলাকায় যান। এ সময় ওই বিদ্যালয়ের শিক্ষক আইজউদ্দিন তাকে ডেকে সাড়ে ১৪ মণ বই বিক্রি করে দেন।

কেনা বইগুলো ভাজ করে নিচ্ছেন ভাঙারি ব্যবসায়ী

উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অনাধি বাহাদুর জানান, বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ওই বিদ্যালয়ের সভাপতি মাশফাকুর রহমান জানান, বিদ্যালয়ের কোনও কিছু বেচাকেনা করতে হলে মিটিংসহ রেজুলেশন করা প্রয়োজন। এ বিষয়ে তাকে অবগত করা হয়নি বলে তিনি জানান।

এ বিষয়ে জানতে মোডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে ‘পরে কথা বলবো’ বলে কল কেটে দেন। পরে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

/এফআর/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের