বিদ্যালয়ে রাতে জাতীয় পতাকা ওড়ার ঘটনায় ৫ শিক্ষককে শোকজ

ভোলা প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২১, ২২:৫৩আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২২:৫৩

ভোলায় রাতের বেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে জাতীয় পতাকা ওড়ার ঘটনায় পাঁচ শিক্ষককে শোকজ করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ভোলা সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত জানান, রাতে জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টি জানতে পেরে আজ সকালে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিনসহ পাঁচ সহকারী শিক্ষককে অসদাচরণ ও দায়িত্ব অবহেলার কারণে শোকজ করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে এ বিষয়ে তাদের কাছে জবাব চাওয়া হয়েছে। এছাড়া তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

জেলা প্রাথমিক শিক্ষা শিক্ষা নিখিল চন্দ্র হালদার বলেন, ‘নিয়ম অনুযায়ী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা যাবে। সন্ধ্যার আগেই পতাকা নামিয়ে ফেলতে হবে। ওই বিদ্যালয়ের শিক্ষকরা জাতীয় পতাকার অবমাননা করেছেন। আমি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেছি। তিনি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’

উল্লেখ্য, সোমবার (১৩ সেপ্টেম্বর) ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ২৪নং দক্ষিণ পশ্চিম শিবপুর শরীফ সরদার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রাতের বেলায় জাতীয় পতাকা উড়তে দেখা গেছে। বিষয়টি ছড়িয়ে পড়লে এ ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধাসহ স্থানীয়রা।

/এফআর/
সম্পর্কিত
৩৭ লাখ টাকায় স্কুল ভবন নির্মাণ, নেই দোতলায় ওঠার সিঁড়ি
ইউনূস সরকার বাতিল করলেও প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ দেবে সরকার 
বিদ্যালয়ের ভবনে ফাটল, ঝড়ের সময় অন্যত্র আশ্রয় নিলো শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম