জিজ্ঞাসাবাদের জন্য থানায় এহসান গ্রুপের এমডি রাগীব ও তিন ভাই 

পিরোজপুর প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৩

প্রতারণা ও জালিয়াতি মাধ্যমে গ্রাহকদের থেকে ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে আটক এহসান গ্রুপের এমডি রাগীব আহসান ও তার অপর তিন ভাইকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পিরোজপুর সদর থানার পুলিশ। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) তাদের পিরোজপুর জেলা কারাগার থেকে সদর থানায় আনা হয়।

এর আগে, সদর থানা পুলিশের আবেদনের প্রেক্ষিতে গত সোমবার পিরোজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দীন উক্ত চার জনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ছাত্র ধর্ষণে ইমামতি থেকে বহিষ্কার হয়ে এমএলএম শুরু রাগীবের

পিরোজপুর সদর থানার ওসি আ. জ. মো. মাসুদুজ্জামান জানান, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় রাগীব আহসান ও তার তিন ভাইয়ের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে আদালত সাত দিনেরই রিমান্ড মঞ্জুর করেন। তাদেরকে জেলা কারাগার থেকে মঙ্গলবার পিরোজপুর সদর থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় এ পর্যন্ত পাঁচটি মামলা রুজ হয়েছে ।

উল্লেখ্য, শরিয়তসম্মত সুদবিহীন বিনিয়োগে উচ্চ মুনাফা দেওয়ার নামে মাওলানা রাগীব আহসান বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং মাদ্রাসা শিক্ষকদের এহসান গ্রুপের ফিল্ড অফিসার হিসেবে নিয়োগ দিয়ে গ্রাহক তৈরি করেন। এছাড়া গ্রুপের নামে প্রতিষ্ঠা করা নূর-ই মদিনা ইন্টারন্যাশনাল ক্যাডেট অ্যাকাডেমি, জামিয়া আরাবিয়া নূরজাহান মহিলা মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকদের গ্রুপের গ্রাহক হতে বাধ্য করা হতো। অন্যদিকে, এহসান গ্রুপে আমানত রাখার জন্য ধর্মভীরু মানুষকে প্রলুদ্ধ করতে দেশ-বিদেশের আলেম উলামাদের এনে ওয়াজ মাহফিল করাতো এহসান গ্রুপ। এভাবে পিরোজপুর, বাগেরহাট, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানের লক্ষাধিক গ্রাহকের কাছ থেকে এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব আহসান ও তার সহযোগীরা এককালীন আমানত ও মাসিক কিস্তিতে আমানত নিয়ে ১৭ হাজার কোটি টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ রয়েছে। গ্রাহকদের টাকা আত্মসাৎ করে গা ঢাকা দেওয়া এহসান গ্রুপের এমডি মুফতি মাওলানা রাগীব আহসান ও তার তিন ভাইকে গেল বৃহস্পতিবার গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকার তোপখানা এলাকা থেকে এহসান গ্রুপের চেয়ারম্যান মুফতি মাওলানা রাগীব আহসান এবং তার ভাই ও প্রতিষ্ঠানের সহ-পরিচালক আবুল বাশারকে গ্রেফতার করে র‌্যাব-১০। এছাড়া প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য ও তার অপর দুই ভাই মাওলানা মাহমুদুল হাসান ও মো. খাইরুল ইসলামকে একই দিন বিকালে পিরোজপুর সদর উপজেলার খলিশাখালী গ্রামের নিজ বাড়ি এলাকা থেকে গ্রেফতার করে পিরোজপুর থানার পুলিশ।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম