সোহাগ হত্যা: ২ জনের ফাঁসি চার জনের যাবজ্জীবন

বরিশাল প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪৬

বরিশালের উজিরপুর উপজেলায় ব্যবসায়ী সোহাগ সেরনিয়াবাত হত্যা মামলায় দুই জনকে ফাঁসি ও চারজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১০ জনকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক টি এম মুসা এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা আসামিরা হলো—জিয়াউল হক লালন ও রিয়াদ সরদার। তারা উপজেলার আটিপাড়া ও ভিআইপি রোড এলাকার বাসিন্দা। তাদেরকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলো—ইমরান, মামুন, বিপ্লব ও ওয়াসিম। তারা উপজেলার রাখালতলা ও কালিবাজার এলাকার বাসিন্দা। প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের দণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণাকালে ইমরান ছাড়া সব আসামি উপস্থিত ছিলো।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি লষ্কর নুরুল হক বলেন, চাঁদা না দেওয়ায় ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর রাতে বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে রাখালতলা ভিআইপি রোডে সোহাগের মোটরসাইকেলের গতিরোধ করে আসামিরা।বাগবিতণ্ডার এক পর্যায়ে চাইনিজ কুড়াল দিয়ে সোহাগের মাথায় আঘাত করে জিয়াউল। এরপর অন্যরাও কোপাতে থাকে। আশংকাজনক অবস্থায় সোহাগকে উজিরপুর হাসপতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন ৫ সেপ্টেম্বর উজিরপুর মডেল থানায় সোহাগের মামা খোরশেদ আলম নান্টু বাদী হয়ে ১৩ জন নামধারী ও অজ্ঞাতনামা সাতজনকে আসামি করে মামলা করেন। একই বছরের ২২ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহাবুদ্দিন চৌধুরী নামধারী ১৬ জনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। ৩২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ট্রাইব্যুনালের বিচারক আজ এই রায় ঘোষণা করেছেন।

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম