ধাপে ধাপে সব ক্লাসের সংখ্যা বাড়ানো হবে: মাউশি মহাপরিচালক

বরিশাল প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৫আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২২:২৫

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক বলেছেন, আগামী ২০ সেপ্টেম্বর থেকে অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে দুই দিন ক্লাস করতে পারবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে সব ক্লাসের সংখ্যা বাড়ানো হবে। 

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বরিশাল সরকারি কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি কাযক্রম ‍এবং অ্যাসাইনমেন্ট’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গোলাম ফারুক বলেন, স্বাস্থ্যবিধি মেনে একাডেমিক সব কার্যক্রম চালাতে হবে। এক্ষেত্রে কোনও শিথিলতা বা গাফিলতি প্রশ্রয় দেওয়া হবে না। জেলা থেকে ইউনিয়ন পর্যন্ত প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কর্মকর্তারা স্বাস্থ্যবিধির বিষয়টি তদারকি করবেন।

তিনি আরও বলেন, করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী ঝরে পড়েছে। তাদের ফিরিয়ে আনতে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এতে উল্লেখযোগ্য সফলতা আসবে বলে আশা করছি।
 
অ্যাসাইনমেন্টের বিষয়ে মাউশি মহাপরিচালক বলেন, এটা নিয়ে অনেক অভিযোগ উঠেছে। আমরা শিক্ষদেরকে কঠোরভাবে নির্দেশনা দিয়েছি সঠিকভাবে মূল্যায়ন করার। এ ক্ষেত্রে কারও বিরুদ্ধে কোনও অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের ফি’র বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের ধার্যকৃত টাকা বেতন হিসেবে দিতে হবে। তবে কোও শিক্ষার্থীর সমস্যা থাকলে নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছে আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এ বিষয়েও আমাদের নির্দেশনা রয়েছে।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগে আয়োজিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ‍ইউনুস, বরিশাল সরকারি কলেজের অধ্যক্ষ আব্বাস উদ্দিন খান, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এহেতেশামুল হক প্রমুখ।

/এসএইচ/
সম্পর্কিত
এমপিও বাতিলের মুখে ৪৭১ শিক্ষক, ৬৩ জনকে কারণ দর্শানোর নোটিশ
একদিনের ‘মেডিটেশন’-সহ শিক্ষা প্রতিষ্ঠানের ১০ নির্দেশনা
রমজানের ছুটি বহাল রাখতে চায় মাউশি
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের