পুলিশের পিটুনিতে জেলের মৃত্যুর অভিযোগ, পৃথক তদন্ত কমিটি গঠন

পটুয়াখালী প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫২

পটুয়াখালীতে নৌপুলিশ সদস্যদের মারধরে মো. সুজন মিয়া (৩০) নামের এক জেলের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী পু‌লিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি বলেন, কোনও ব্যক্তির দায় পু‌লিশ নেবে না। ঘটনার প্রকৃত কারণ উদঘাট‌নের জন্য জেলা পু‌লিশ ও নৌ পু‌লিশের পক্ষ থে‌কে পৃথক দু‌টি তদন্ত ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। তদন্ত ক‌মি‌টির রি‌পো‌র্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। 

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপু‌রে কলাপাড়া উপজেলার বা‌লিয়াতলী এলাকা তেতুলিয়া নদীতে কা‌রেন্ট জাল জব্দ করার অভিযানকা‌লে নৌ পু‌লি‌শের পিটুনিতে সুজন হাওলাদার না‌মের এক জে‌লের মৃত্যুর অভি‌যোগ উঠে। এ ঘটনায় উত্তেজিত জনতা নৌপুলিশের চার সদস্যকে অবরুদ্ধ করে রাখে। 

নিহত জেলের পরিবারের অভি‌যোগ, পুলিশ সদস্যরা সুজন‌কে পিটিয়ে হত্যা করেছে।  

প্রত্যক্ষদর্শী এক জেলে নাম প্রকাশ না করার শর্তে বলেন , নৌপুলিশের সদস্যরা ট্রলারযো‌গে জেলেদের অনেকক্ষণ ধাওয়া করলে জেলেরা তাদের ট্রলারটি তীরে ভিড়িয়ে চার জন দৌ‌ড়ে পালিয়ে যান। এসময় ট্রলারে থাকা সুজনকে পুলিশ সদস্যরা ধরে ফেলে এবং অনেক মারধর করে। এক পর্যায়ে ট্রলারে রাখা জালের ওপর সুজন অচেতন হয়ে পড়ে যান। এ সময় পুলিশ পিটিয়ে সুজনকে হত্যা করেছে এমন খবর এলাকায় ছড়িয়ে পড়ে। পরে বিক্ষুব্ধ জনতা পুলিশ সদস্যদের ট্রলারসহ অবরুদ্ধ করে রাখেন। অপরদিকে অচেতন সুজনকে প্রথমে স্থানীয় বাবলাতলা বাজারে নিয়ে যান স্থানীয়রা। ওই বাজারের এক পল্লী চিকিৎসক দেখে জানান সুজন জীবিত নেই। স্বজনরা সেখান থেকে তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে দা‌য়িত্বরত চি‌কিৎসক সুজন‌কে মৃত ঘোষণা করেন।

পুলিশের মারধরে জেলের মৃত্যুর কথা শুনে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবির বলেন, স্থানীয় মানুষ পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রেখেছিল। পরে কলাপাড়া ও মহিপুর থে‌কে ২০ থে‌কে ২৫ জন পুলিশ এসে‌ স্থানীয়দের শান্ত করে পুলিশ সদস্যদের উদ্ধার করে নিয়ে যায়। 

পটুয়াখালী পু‌লিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, স্থানীয় অনেক লোকজন জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। সেখানে কলাপাড়া সা‌র্কেলসহ ম‌হিপুর থানার ওসির নেতৃত্বে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা কাজ করছেন। যদিও বিষয়‌টি নৌপুলিশের, সেখানে জেলা পুলিশের কোনও সদস্যদের সঙ্গে কিছু হয়নি। তারপরেও পরিস্থিতি স্বাভাবিক রাখ‌তে আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি।

 

/টিটি/ 
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের