‘ডিসেম্বরের মধ্যে অর্ধেকের বেশি মানুষকে টিকার আওতায় আনা হবে’

বরিশাল প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২১, ২২:২৩আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৮

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের অর্ধেকেরও বেশি মানুষকে করোনাভাইরাসের টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। তিনি বলেছেন, ‘এ জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে টিকা আনা হচ্ছে। অদূর ভবিষ্যতে দেশেই করোনার টিকা উৎপাদিত হবে।’

সমন্বিত কোভিড ব্যবস্থাপনা ‘বরিশাল মডেল’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিভাগীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে বিকাল সোয়া ৪টা পর্যন্ত বরিশাল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল।

তিনি বলেন, ‘কোভিড ম্যানেজমেন্টে বিশ্বের অনেক দেশ থেকে এগিয়ে থাকবে বাংলাদেশ। বাংলাদেশ নিজেরাই টিকা উৎপাদন করবে। এ লক্ষ্যে ইতোমধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছ।’

বিশেষ অতিথি হিসেবে ছিলেন- স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল বশির আহমেদ, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

/এফআর/
সম্পর্কিত
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেবো না: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি