সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম

সিলেট প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৪, ১০:১৫আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১০:১৫

সিলেট নগরে কোভিড-১৯ টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে। এ লক্ষ্যে আগামী ২১-২৫ এপ্রিল প্রতিদিন সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত সিলেট সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডের স্থায়ী/অস্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্রসহ কুমারপাড়াস্থ ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতালে ১৮ বছরের ঊর্ধ্বে সকল নাগরিককে টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ দেওয়া হবে।

বৃহস্পতিবার (১8 এপ্রিল) সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, সিটি করপোরেশন এলাকার ৪২টি ওয়ার্ডের স্থায়ী/অস্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্রে টিকা গ্রহণে ইচ্ছুক সবাইকে সংশ্লিষ্ট টিকাদান কেন্দ্র থেকে টিকা গ্রহণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শারীরিক স্বাস্থ্য সুরক্ষার জন্য কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করা হবে। তবে টিকার মজুত শেষ হলে কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। এছাড়া ভ্যাকসিনের ডোজ অনলাইন/সুরক্ষা ওয়েবসাইটে আপলোড করার ব্যবস্থা থাকবে না।

/এফআর/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী