স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা: বিমানবন্দরে নেমেই আসামি গ্রেফতার 

বরিশাল প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৭আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৭

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী কবিতা আক্তারকে অপহরণ, ধর্ষণ এবং হত্যা মামলার প্রধান আসামি আজাদ হোসেন কালুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে কালুকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠান।  

কালু একই উপজেলার ধানডোবা গ্রামের লাল মিয়া চৌকিদারের ছেলে। স্কুলছাত্রী কবিতা পৌরসভার সুন্দরদী মহল্লার আইনুল হকের মেয়ে।  ঘটনার সাড়ে পা‍ঁচ বছর পর শনিবার সকালে লেবানন থকে দেশে ফিরলে শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে কালু গ্রেফতার হয়। 

গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন বলেন, আগে থেকেই গ্রেফতারি পরোয়ানা থাকায় বিমান বন্দরে নেমেই আসামি আজাদ হোসেন কালু গ্রেফতার হন। এরপর পুলিশ পাঠিয়ে আসামিকে গৌরনদী নিয়ে এসে রবিবার বিকালে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় করাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, কালু প্রায়ই কবিতাকে উত্ত্যক্ত করতো। সর্বশেষ ২০১৬ সালের ১ ফেব্রুয়ারি কালু তার সহযোগী সন্ত্রাসীদের নিয়ে কবিতাকে অপহরণ করে। ২ ফেব্রুয়ারি গৌরনদী উপজেলার সুন্দরদী মহল্লার রাজু ঘরামীর বাড়ির পাশে একটি ডোবা থেকে কবিতার লাশ উদ্ধার করে পুলিশ। ২০১৬ সালের ২ ফ্রেব্রুয়ারি নিহত কবিতার বাবা আইনুল হক বাদী হয়ে কালুকে প্রধান আসামিসহ ৮ জনের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার কয়েক দিন পরে প্রধান আসামি কালু পুলিশের চোখ ফাঁকি দিয়ে দেশ ছেড়ে লেবাননে আত্মগোপন করে। কবিতা হত্যা মামলাটি ২০১৬ সালের ৬ এপ্রিল তদন্তের জন্য বরিশাল গোয়েন্দা পুলিশকে (ডিবি) দায়িত্ব দেয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা বরিশাল গোয়েন্দা পুলিশের পরিদর্শক নিজাম উদ্দিন অভিযোগপত্রে উল্লেখ করেন, ৩৪ জন স্বাক্ষির স্বাক্ষ্য গ্রহন করে তদন্ত শেষে কালুকে প্রধান আসামি করে তিন আসামিকে হত্যা মামলায় অভিযুক্ত করে চলতি বছরের ১৭ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয়া হয়। অভিযোগপত্রে আসামিকে পলাতক দেখানো হয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আসামি কালু মনের ক্ষোভ মিটানোর জন্য অপর আসামি মোর্শেনা আক্তার সোনাই ও খায়রুল সরদারের সহায়তায় কবিতাকে অজ্ঞাত স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে লাশ গুম করার জন্য শরীরে মিল-পাটা বেঁধে পুকুরের পানিতে ফেলে রাখে। 

 

/টিটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী