স্কুলছাত্রীকে নিয়ে পালিয়েছে ছেলে, সহায়তার অভিযোগ বাবার বিরুদ্ধে

ঝালকাঠি প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২১, ০৯:২২আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৯:২২

ঝালকাঠির রাজাপুরে বাবা ও ছেলের বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী ছাত্রীর ফুপু বাদী হয়ে অভিযুক্তদের আসামি করে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। ভুক্তভোগী স্কুলছাত্রী উপজেলার আদাখোলা গ্রামের আদাখোলা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

অভিযুক্তরা হলো উপজেলার আরুয়া এলাকার মো. হোচেন হাওলাদারের ছেলে মো. ইব্রাহীম হাওলাদার (৫০) ও তার ছেলে হাসিব হাওলাদার (২০)।

মামলা সূত্রে জানা গেছে, একই এলাকার হাসিব ভুক্তভোগী স্কুলছাত্রীকে স্কুলে আশা যাওয়ার পথে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার দিন গত ২১ সেপ্টেম্বর সকাল সাতটার দিকে ভুক্তভোগী তার বাড়ির সামনে হাঁটতে বের হলে হাসিব তাকে জোর করে মোটরসাইকেলে তুলে তাদের বাড়িতে নিয়ে আটকে রাখে। পরে স্কুলছাত্রীর পরিবার খবর পেয়ে হাসিবের বাড়িতে স্থানীয় লোকজন নিয়ে উপস্থিত হলে সেখান থেকে হাসিব তার বাবা ইব্রাহীমের সহায়তায় স্কুলছাত্রীকে নিয়ে পালিয়ে যায়।

রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, স্কুলছাত্রীকে উদ্ধার ও আসামি গ্রেফতারে অভিযান চলছে। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে