ববিতে বসছে ঢাবিতে ভর্তিচ্ছু ৯২০৩ শিক্ষার্থী

বরিশাল প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৯আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৫

করোনাভাইরাসের কারণে প্রথমবারের মতো রাজধানীর বাইরে সাতটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কেন্দ্রে পাঁচ ইউনিটে ৯ হাজার ২০৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) ঢাবির ‘ক’ ইউনিটের পরীক্ষা দিতে বরিশালে বসবেন তিন হাজার ৪২৫ জন। পরীক্ষা হবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং সরকারি মহিলা কলেজে। বেলা ১১টায় শুরু হয়ে শেষ হবে বেলা সাড়ে ১২টায়।

শনিবার (২ অক্টোবর) ঢাবির ‘খ’ ইউনিটের পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে বসবেন এক হাজার ৭৪১ জন শিক্ষার্থী। ২২ অক্টোবর (শুক্রবার) ‘গ’ ইউনিটের পরীক্ষায় অংশ নেবেন ৪৮৮ জন। ২৩ অক্টোবর (শনিবার) ‘ঘ’ ইউনিটে তিন হাজার ৭১ জন পরীক্ষার্থী বসবেন বরিশাল বিশ্ববিদ্যালয় এবং সরকারি মহিলা কলেজ কেন্দ্রে। ‘চ’ ইউনিটে পরীক্ষা হবে আগামী ৯ অক্টোবর। ‘চ’ ইউনিটে এ কেন্দ্রে অংশ নেবে ৪৩৮ জন।

ক, খ, গ ও ঘ ইউনিটে ৬০ নম্বরের বহুনির্বাচনী এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। চ ইউনিটে ৪০ নম্বরের সাধারণ জ্ঞান এবং ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম জানান, হলে প্রবেশে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। হিজাব পরলেও কান রাখতে হবে খোলা। প্রবেশপত্র ছাড়া অন্যকোনও ইলেক্ট্রনিকস ডিভাইস নিয়ে হলে প্রবেশ করা যাবে না। কেন্দ্রের মধ্যেও স্বাস্থ্যবিধি রক্ষার জন্য প্রতি বেঞ্চে বসানো হবে দুই জন পরীক্ষার্থী। বরিশাল অঞ্চল ছাড়াও বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা বরিশাল কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে।

ববির উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন বলেন, ‘ঢাবি থেকে আমাদের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। আমরা সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছি। ঢাবির ভর্তি পরীক্ষায় ব্যবস্থাপনাগত সহযোগিতা করবো। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের