নিখোঁজের ২ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২১, ২০:৫৮আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ২০:৫৮

নিখোঁজের দুই দিন পর বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামের চরকান্দা এলাকার একটি কলাবাগান থেকে স্কুল ছাত্র মো. সাকিবের (১৭) লাশ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

নিহত সাকিব রাজারচর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল এবং ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে। পুলিশের ধারণা, সাকিবকে হত্যার পর লাশ কলাবাগানে ফেলে রাখে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সাকিবের লাশটি ‍উদ্ধার করে বরিশাল শের-‍ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ‍এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, ৩ অক্টোবর (রবিবার) সন্ধ্যায় এক কিশোর বাড়ি থেকে সাকিবকে ডেকে নিয়ে যায়। রাতে সাকিব আর বাড়ি ফেরেনি। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি। এমনকি স্বজন ও সাকিবের বন্ধুদের বাড়িতেও খোঁজ করেও তার সন্ধান মেলেনি। মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে কিছু দূরে কলাবাগানের একটি ঝোপের মধ্যে লাশ দেখে স্থানীয়রা সাকিবের বাড়িতে খবর দেন। এরপর সাকিবের স্বজনরা সেখানে গিয়ে লাশ শনাক্ত করেন। খবর পেয়ে বিকালে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

সাকিবের একাধিক বন্ধু ও স্থানীয়রা বলেন, সাকিবের সঙ্গে এক কিশোরীর প্রেমের সম্পর্ক নিয়ে আরেক কিশোরের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এছাড়া সাকিবের সঙ্গে গ্রামের আর কারও দ্বন্দ্ব নেই। তাদের ধারণা, ওই প্রেমের জের ধরে সাকিবকে হত্যা করা হতে পারে।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, মরদেহে পচন ধরেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাকিবকে হত্যার পর লাশ কলাবাগানে ফেলে রাখা হয়। তার শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম