নবম শ্রেণির ছাত্রীকে বিয়ে করতে এসে কারাগারে

বরগুনা প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২১, ১৮:০৪আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৮:১৬

বরগুনায় আমতলী উপজেলায় নবম শ্রেণির ছাত্রীকে বিয়ে করতে যাওয়া মো. জহিরুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৮ অক্টোবর) রাতে আমতলী উপজেলার আরপাঙ্গাশীয়া ইউনিয়নের চরকগাছিয়ায় কনের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কারাদণ্ড দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম।

জানা গেছে, আমতলী উপজেলার চরকগাছিয়া গ্রামের নবম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর সঙ্গে তালতলী উপজেলার ছোটবগী গ্রামের বারেক হাওলাদারের ছেলে জহিরুল ইসলামের বিয়ের আয়োজন করে পরিবার। খবর পেয়ে আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল ইসলাম কনের বাড়িতে উপস্থিত হন। এ সময় কনে পক্ষের লোকজন পালিয়ে যায়। কিন্তু বর জহিরুল ইসলামকে স্থানীয় লোকজন ও পুলিশ আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।

ভ্রাম্যমাণ আদালত জহিরুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, ‘শনিবার (৯ অক্টোবর) তিন মাসের দণ্ডপ্রাপ্ত জহিরুল ইসলামকে জেলহাজতে পাঠানো হয়েছে।’

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাজমুল ইসলাম বলেন, ‘বাল্যবিয়ে দেবে না মর্মে কনের পক্ষ থেকে মুচলেকা রেখে বর জহিরুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ