রাতে বিধবার ঘরে প্রবেশকারী পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

পটুয়াখালী প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২১, ১৯:৫৪আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৯:৫৪

গভীর রাতে এক বিধবা নারীর (৪০) ঘরে প্রবেশ করে জনতার হাতে আটক এএসআই রফিকুল ইসলামকে (৪২) পটুয়াখালীর বাউফল থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বাউফল থানার ওসি আল মামুন।

নাম না প্রকাশের শর্তে বাউফলের যৌতা গ্রামের এক বাসিন্দা বলেন, ‘শুক্রবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে বাউফল থানার এএসআই রফিকুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের যৌতা গ্রামে এক বিধবা নারীর ঘরে প্রবেশ করেন। কিছু সময় পর ঘর থেকে বের হওয়ার সময় গ্রামবাসী তাকে আটক করে গণধোলাই দেন। পরে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার হস্তক্ষেপে ওই এএসআই ছাড়া পান। এরপর সাড়ে ১১টার দিকে থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রফিকুল ইসলামকে উদ্ধার করে। শনিবার (৯ অক্টোবর) তাকে প্রত্যাহার করা হয়।’

বাউফল থানার ওসি আল মামুন বলেন, ‘অভিযোগ প্রমাণিত হলে রফিকুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি