ব্যাডমিন্টনের কোর্টে বাতি জ্বালাতে গিয়ে ২ বন্ধুর মৃত্যু

বরিশাল প্রতিনিধি
১১ অক্টোবর ২০২১, ২২:৩৩আপডেট : ১১ অক্টোবর ২০২১, ২২:৩৩

ব্যাডমিন্টন খেলতে কোর্টে বাতি জ্বালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। সোমবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টায় উপজেলার চর এককরিয়া ইউনিয়নের উত্তরচর দাদপুর গ্রামে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের দেলোয়ার মীরার ছেলে অপু মৃধা (২৫) এবং একই গ্রামের মাজেদ মাঝির ছেলে শাকিল মাঝি (২২)।

স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, ‘ওই গ্রামের বিলে ব্যাডমিন্টন খেলার জন্য ৫/৬ যুবক একত্রিত হয়ে কোর্ট প্রস্তুত করে। রাতে খেলার জন্য লাইট জ্বালাতে বিদ্যুতের তারও টানা হয়। আজ রাতে খেলা শুরুর আগে পল্লী বিদ্যুতের খাম্বা থেকে লাইন এনে কোর্টের জাল টানানোর খুঁটির সঙ্গে লাগানো হয়। অন্ধকারের মধ্যে ছকেটে প্লাগ লাগাতে গেলে অপু বিদ্যুতায়িত হয়। এ সময় চিৎকার দিলে কাছে থাকা শাকিল অপুকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে সেও স্পৃষ্ট হয়। এরপর অপু ও শাকিল মাটিতে লুটিয়ে পড়েন।’

দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। চিকিৎসক তামান্না খানম জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

মেহেন্দীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে অপু ও শাকিল নামের দুই যুবক নিহত হয়েছেন। জানা গেছে, ব্যাডমিন্টন খেলার কোটে লাইট জ্বালাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তাদের মৃত্যু হয়।’

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম