একঘণ্টার ডিসি হয়ে যা করতে বললো এসএসসি পরীক্ষার্থী

ভোলা প্রতিনিধি 
১৩ অক্টোবর ২০২১, ২১:৫৭আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ২১:৫৭

ভোলায় এ ঘণ্টার জন্য জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব পালন করেছে এসএসসি পরীক্ষার্থী তাসনিম আজিজ রিমি। সে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

বুধবার (১৩ অক্টোবর) দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন পক্ষে ভোলা জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী এক ঘণ্টার জন্য রিমিকে দায়িত্ব দেন। তার ১৬তম জন্মদিনে এ দায়িত্ব পালনের সুযোগ করে দেয় ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স ও প্ল্যান ইন্টারন্যাশনাল।

রিমি বলে, ‘দায়িত্ব পালনকালে ভোলা জেলাকে নারী, শিশু-কিশোরবান্ধব করার এবং নারীরা যাতে অনলাইনে বুলিংয়ের শিকার হয়ে সমস্যার সম্মুখীন না হয় সে জন্য কাজ করার সুপারিশ করেছি।’

ভোলা জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মামুন আল ফারুক, ভোলা জেলা তথ্য কর্মকর্তা নুরুল আমিন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, চিলড্রেনস টাস্কফোর্সের জেলা সমন্বয়কারী আদিল হোসেন তপু, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সারমিন জাহান শ্যামলী প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
আইসিইউতে চিকিৎসাধীন দুই শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ঢাকা জেলা প্রশাসক 
ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’, জানানো যাবে অভিযোগ-মতামত
মাঠ প্রশাসনে স্বচ্ছতা-জবাবদিহির কড়া বার্তা ডিসি সম্মেলনে
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী