ড্রেনে কাগজের বক্সে মিললো নবজাতকের লাশ

বরিশাল প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২১, ১৫:৪৬আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৫:৪৬

বরিশাল নগরীর বান্দ রোডের পাশে ড্রেন থেকে কাগজের বক্সে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় খবর পেয়ে লাশ উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী আব্দুল মালেক বলেন, বৃষ্টির পানি যাতে সড়কে জমে না যায়, সেজন্য ড্রেন পরিষ্কার করছিলেন তিনি। এ সময় ড্রেনের ভেতর একটি কাগজের বাক্স দেখা যায়। এরপর বাক্সটি সড়কে তুলে আনার পর নবজাতকের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন।

সেখান থেকে দুটি পুলিশের গাড়ি এসে নবজাতকের লাশ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, সোমবার (১৮ অক্টোবর) রাতের কোনও এক সময় লাশ ফেলে রেখে গেছে কেউ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম