নোঙরের দড়িতে পেঁচিয়ে সাগরে ডুবে জেলের মৃত্যু

বরগুনা প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২১, ১০:৫১আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১০:৫১

সুন্দরবন সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে ট্রলারের নোঙরের দড়িতে পেঁচিয়ে পানিতে ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। নিহত পরিমল মিস্ত্রি (৪০) পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা গ্রামের নকুল মিস্ত্রির ছেলে। রবিবার (৭ নভেম্বর) সকালে নিহত জেলেকে বরগুনার পাথরঘাটায় নিয়ে আসা হয়। এর আগে শনিবার রাতে দক্ষিণ বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।

জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি সূত্রে এ তথ্য জানা গেছে। পাথরঘাটা উপজেলার বাদুরতলা গ্রামের আহমদ মিস্ত্রির মালিকানায় থাকা তানজিনা ট্রলারের জেলেরা সাগরে মাছ ধরছিল। শনিবার সন্ধ্যার পর দক্ষিণ বঙ্গোপসাগরে গিয়ে ট্রলারটি নোঙর ফেলে। এ সময় পরিমলের পায়ে নোঙরের দড়ি পেঁচিয়ে গেলে তিনি সাগরে পড়ে যান। তাৎক্ষণিক ট্রলারের অন্য জেলেরা পরিমলকে উদ্ধারের চেষ্টা চালায়। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। 

জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরি বলেন, আমরা ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে নিহতের পরিবারকে যতটুকু সম্ভব সহযোগিতা করবো। এছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা করে সহযোগিতার ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।

পাথরঘাটা থানার ওসি আবুল বাশার বলেন, সাগরে জেলের মৃত্যুর ঘটনা শুনেছি। জেলেরা লাশ নিয়ে আসার পরে পুলিশের পক্ষ থেকে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনায় মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের